মেজারমেন্ট চার্ট
মেজারমেন্ট চার্ট ( নতুন কোর্সের জন্য খুবই জরুরি। তাই আগে থেকেই শেয়ার করে রাখলাম।) মেজারমেন্ট কাপের মাপ বুঝতে অনেকেরই সমস্যা হয়। আবার কোনো রেসিপিতে কাপের মাপ থাকলে, কোনো রেসিপিতে থাকে গ্রামের মাপ। তাই মাপে অনেকেরই গন্ডগোল হয়ে যায়। কিন্তু টেনসনের কোনো কারন নেই। চলুন আজকে দেখব মেজারমেন্ট কাপ কত গ্রাম। কিভাবে গ্রাম, কাপ অথবা মিলি লিটারে মাপামাপি করবেন। লিকুইড বা শক্ত জিনিসের মাপ কিন্তু আলাদা। শুরুতেই বলে নেই যেকোনো লিকুইড জিনিসের মাপ হয় মিলি তে। তাই পানি, দুধ, তেল ইত্যাদি মাপতে পারবেন মিলি হিসাবে। আবার ময়দা, চিনি এইরকম শক্ত জিনিসে মাপ হয় গ্রামে। এখন এই দুইটা জিনিসই একসাথে মাপার উপায় কি? উপায় হলো ওয়েট স্কেল অথবা মেজারমেন্ট কাপ। আপনার যদি একটা ওয়েট মাপার কিচেন মেশিন অথবা মেজারমেন্ট কাপ থাকে, তাহলে খুব সহজেই পরিমাপ করতে পারবেন। মেজারমেন্ট কাপ চার্ট এখন চলুন মূল হিসাবে চলে যাই- তরল জিনিসের মেজারমেন্ট (পানি, দুধ, জুস, তেল ইত্যাদি) ১ কাপ = ২৪০ মিলি ৩/৪ কাপ = ১৮০ মিলি ২/৩ কাপ = ১৬০ মিলি ১/২ কাপ = ১২০ মিলি ১/৩ কাপ = ৮০ মিলি ১/৪ কাপ = ৬০ মিলি ১ টেবিল চামচ = ১৫ মিলি ১ টেবিল চামচ = ১৫ মিলি ১ চ...