১৫ রকমের শরবত এর রেসিপি
কেন খাবেন?? ১....কাঁচা মিঠা আমের শরবত : উপকরণঃ ৩টা কাঁচা আম স্বাদ মতো লবণ ১/২কাপ চিনি ২টে চামচ লেবুর রস পরিমাণ মতো ঠান্ডা পানি ৩/৪টা কাঁচামরিচ বিচি ফেলে দিয়ে মিহি কুচি কিছু আইস কিউব পদ্ধতি: প্রথমে কাঁচা আম ধুয়ে পানি ঝরিয়ে চামড়া ছাড়িয়ে কেটে স্লাইস করে নিবো। এবারে আমের স্লাইস গুলো প্রথমে ব্লেন্ড করে নিবো। এবং আম ব্লেন্ড হয়ে গেলে এর সাথে পরিমাণ মতো ঠান্ডা পানি, কাঁচামরিচ কুচি,স্বাদ মতো লবণ,চিনি মিশিয়ে আবারো ব্লেন্ড করে নিবো । খেয়াল রাখবো যাতে সব ঠিক মতো ব্লেন্ড হয়। সবশেষে গ্লাসে ঢেলে আইস কিউব দিয়ে পরিবেশন করবো এই গরমে ইফতারে অসাধারণ প্রশান্তির পানীয় কাঁচা মিঠা আমের শরবত। ২...জামের খাট্টা মিঠা শরবত : উপকরণঃ ২৫০ গ্রাম জাম স্বাদমতো বিট লবণ ৩ টেবিল চামচ পুদিনা পাতা ১/৩ কাপ চিনি ১/২ চা চামচ চাট মশলা স্বাদমতো লবণ কিউব আইস ১ টেবিল চামচ লেবুর রস কিছু লেবুর স্লাইস কয়েকটি আস্ত পুদিনা পাতা দেড় কাপ পানি পদ্ধতি: জাম বীজ ছাড়িয়ে নিন। ব্লেনডারে জাম, পানি, পুদিনা পাতা, বিট লবণ, চিনি, চাট মশলা, লেবুর রস ও লবণ দিয়ে ভালোকরে ব্লেন্ড করে নিন। গ্লাসে আইস কিউব, পুদিনা ও লেবুর স্লাইস দিন। ব্লেন্ডে...