পাঁচ ধরনের বরফির রেসিপি একসঙ্গে❤️👇
1…কাজু বরফি উপকরণ: কাজু পাউডারের জন্য প্রয়োজন পড়বে- কাজু- ২ কাপ মিষ্টির জন্য লাগবে… জল- ১/২ কাপ চিনি- ৩/৪ কাপ এলাচ গুঁড়ো- ১/২ চা চামচ কাজু পাউডার- ২ কাপ গোলাপ জল- ১ চা চামচ ঘি- ১ চা চামচ কেশর- সামান্য গার্নিশিং-এর জন্য হাতের কাছে রাখুন… রুপোর তবক (বাজারে কম খরচে কিনতে পাওয়া যায়) প্রণালী: কাজু বরফির জন্য কাজুর মিহি গুঁড়ো লাগবে। এর জন্য প্রথমে মিক্সিতে কাজু মিহি করে গুঁড়ো করে নিন। তারপর ছাঁকনিতে সেই গুঁড়ো ছেঁকে নিন। যে অতিরিক্ত গুঁড়ো ছাঁকনিতে থেকে যাবে সেগুলি ফের মিক্সিতে দিয়ে গুঁড়ো করুন। এভাবে যতক্ষণ না সমস্ত কাজু পাউডারের মতো মিহি হয়ে যাচ্ছে ততক্ষণ গুঁড়ো করে যান। নন স্টিক প্যান গরম করে তাতে জল, চিনি এবং এলাচ গুঁড়ো দিয়ে কম আঁচে নাড়তে থাকুন। চিনি সম্পূর্ণ গলে গেলে তাতে কাজুর গুঁড়ো দিয়ে ক্রমাগত নাড়ুন। দেখবেন কাজুর মিশ্রণ ক্রমে গাঢ় হতে থাকবে। এর মাঝে এতে গোলাপ জল দিয়ে দিন। কাজুর মিশ্রণটি যতক্ষণ না ঘন হয়ে আঠালো হয়ে যাচ্ছে, ততক্ষণ কম আঁচে মিশ্রণটি নাড়াচাড়া করে যেতে হবে। কাজুর মিশ্রণকে একটি ময়দার ডো-এর মতো বানাতে হবে। এর জন্য সামান্য মিশ্রণ নিয়ে হাতে গোল্লা পাকিয়ে দেখুন ...