Posts

Showing posts from April, 2024

দহি মুরগী ( দই?

Image
  আবহাওয়া খুব উত্তপ্ত, কিন্তু গরমকাল মানে এই নয় যে বাড়িতে চিকেন রান্না হবে না,আবার বাচ্চাদের ফেভারিট হলো চিকেন, তাই আজ একটা চিকেন যেটা সুস্বাদু কিন্তু মশলা কম,সহজপাচ্য তার রেসিপি বলি,রবিবারে বানাবেন আপনারা। দহি মুরগী ( দই? ) একটা মশলা রোস্ট করে মিক্সারে গুড়ো করে রাখতে হবে। ২ চামচ কসুরি মেথি, একটা বড় এলাচ,গোল মরিচ ১/২ চামচ, লবঙ্গ কয়েকটি, সব খালি খোলায় ভেজে গুড়ো। চিকেনে ( ৭৫০ গ্রাম) নুন, ১চামচ আদা, ১ চামচ রসুন বাটা, গোল মরিচ গুড়ো, ধনেপাতার ডাঁটা অল্প, ধনেপাতা কুচি ১ চামচ, ২ টো কাঁচা লংকা আর ১ চামচ তেল মেখে ম্যারিনেট করে রাখতে হবে ১ ঘন্টা ( এখন ফ্রিজে রাখতে হবে)। কড়াই তে তেল গরম করে তাতে তেজপাতা, জিরা, এলাচ, লবঙ্গ দিয়ে ১-২ টো পেঁয়াজ ঝিরিঝিরি কেটে হালকা ভেজে নিতে হবে, পেঁয়াজে লাল কালার যেনো না আসে,এইবার চিকেন দিয়ে মিনিট ১৫ কষে নিয়ে ১ কাপ দই ফেটিয়ে নিয়ে এতে ঢেলে ক্রমাগত নাড়তে হবে আঁচ কম করে, মিনিট কয়েক বাদে চিকেন একটু ঢেকে সেদ্ধ করে নিতে হবে, ৩০-৩৫ মিনিটে রান্না হয়ে যায়, শেষ এ সেই রোস্টেড মশলা থেকে ১/২ চামচ মিশিয়ে পরিবেশন, আর পরিবেশন এর বাটিতে ওপর থেকে একটু মশলা ছড়িয়ে দিতে হবে। আপনারা...

🎀বাদামের শরবত🎀

Image
  বাদামের শরবত .......রেসিপি...... যা যা লাগবে এবং যেভাবে করতে হবে ঃ-- চুলায় প্যান বসিয়ে তাতে দিতে হবে- ★তরল দুধ-৪কাপ। দুধ গরম হলে তাতে দিয়ে দিতে হবে- ★চিনি-হাপ কাপ। ★কাঠ বাদাম কুচি-১০/১২টা। দুধ ফুটে উঠলে তাতে দিয়ে দিতে হবে- ★কাঠবাদাম বাটা-২টে চামুচ। ★জাফরান-সামান্য একটু। ভালো ভাবে নেড়ে মিশিয়ে নাড়তে হবে। চারকাপ দুধ জ্বাল দিয়ে যখন সাড়ে তিন কাপের মতো হয়ে আসবে তখন তাতে দিয়ে দিতে হবে- ★কেওড়া জল/গোলাপ জল-হাফ চা চামুচ। ২/১বার নেড়েই চুলা থেকে নামিয়ে নিতে হবে। পুরো পুরি ঠান্ডা হয়ে গেলে গ্লাসে কিছু বরফকুচি দিয়ে ঠান্ডা দুধ ঢেলে দিয়ে উপরে কিছু জাফরান এবং বাদাম কুচি ছড়িয়ে দিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে-বাদামের শরবত। ★কেউ যদি শরবত টা একটু ঘন খেতে পছন্দ করে তাহলে শরবতে বাদাম বাটা একটু কম দিয়ে তাতে সামান্য একটু দুধে ১চা চামুচ পরিমাণ কাসটাড পাউডার অথবা র্কন ফ্লাওয়ার নেড়ে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিলেই শরবত কিছুটা ঘন হয়ে যাবে। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। ধন্যবাদ। "ঝুমুর'স কিচেন"

স্পেশাল আইসক্রিম ক্লাস!!!

Image
  আসসালামুয়ালাইকুম!!! আশা করি সবাই অনেক ভালো আছেন!!! ভালো করে আগে পুরোটা পড়ে নিবেন!!! এই প্রচন্ড গরমের তাপে ঠান্ডা ঠান্ডা সব খাবার ই বর্তমানে আমাদের জন্য স্বস্তিদায়ক!!! তাই আপনাদের জন্য নিয়ে এলাম একটি স্পেশাল আইসক্রিম ক্লাস!!! এই ক্লাস টি করার পরে আপনাদের বাইরে থেকে আর আইসক্রিম কিনে এনে খেতে হবে না। আইসক্রিম স্পেশাল ক্লাসঃ ক্লাসের আসন সংখ্যাঃ ৫০ জন। (৫০ জন রেজিস্ট্রেশন করে নিলে আর কাউকে নেয়া হবে না। তাই আগে আসলে আগে পাবেন ভিত্তিতে) ক্লাসের ফিঃ ৩৫০ টাকা ক্লাসের সময়ঃ ১ মে ২০২৪ থেকে ৭ মে ২০২৪ পর্যন্ত (সময় পরে বলে দেয়া হবে) ক্লাসের ভেন্যুঃ ক্লাস টি অনলাইনে একটি সিক্রেট গ্রুপে লাইভের মাধ্যমে করানো হবে। এবং ক্লাসের গ্রুপে আজীবন এড হয়ে থাকা যাবে। যেকোন প্রশ্ন ও জিজ্ঞাসা করার ব্যাপক সুযোগ থাকবে। আইসক্রিম ক্লাসে যা যা থাকছেঃ স্পেশাল ভ্যানিলা আইসক্রিম চকলেট চিপস আইসক্রিম স্পেশাল মালাই কুলফি আইসক্রিম আইসক্রিম কেক অরেঞ্জ আইসক্রিম লেমন ললি আইসক্রিম একটি সারপ্রাইজ রেসিপি (সেটা ক্লাসে এড হলে জানতে পারবেন) ক্লাস টি করতে 01686658680 এই নাম্বারে ৩৫০ টাকা বিকাশ সেন্ড মানি করে ইনবক্স করুন। ভা...

‼️গরমে শিশুর খাবার তালিকা‼️

Image
  গরমে শিশুর খাবার তালিকা শনিবার:- Breakfast : টক দই+চিরা/খই Midmorning :আম/কলা/তরমুজের জুস/ Lunch : ভাত ,লাউ- ডাল/ পেপে- ডাল, ভাত -মাছ- সবজি Evening : দুধ, বিস্কুট Dinner :পালংশাখের খিচুড়ি / মাছ + সবজি খিচুড়ি /ভাত রবিবার :- Breakfast : কলার প্যানকেক Mid morning : বেদানা জুস/ফ্রুট স্মুদি Lunch: সবজি খিচুড়ি Evening : সিদ্ধ ডিম, যে কোন ফল Dinner : ভাত ,মাংস, সবজি /ডাল সোমবার :- Breakfast : দই- চিড়া Mid Morning: কমলা/স্ট্রবেরি + টক দই Lunch : ভাত ,লাউ- ডাল/ পেপে- ডাল, ভাত -মাছ/চিকেন- সবজি/ Evening : সুজি /লম্বা সেমাই , গাজর খীর Dinner : সবজি মুগ ডালের খিচুড়ি মঙ্গলবার :- Breakfast :ওটস কলা / কর্নফ্লেক্স কলা Mid morning যে কোন ফলের জুস/কমলা Lunch : মাছ + ভাত Evening: মোটা নুডলস /ডিমের সুপ Dinner: খেজুর, দুধ এবং চাল দিয়ে পায়েস বুধবার :- Breakfast : ডিমের মাহফিন Mid morning : কলার স্মুথি Lunch: ভাত ,লাউ- ডাল/ পেপে- ডাল, ভাত -মাছ/চিকেন- সবজি/ Evening : ডিমের পুডিং Dinner: সবজি খিচুড়ি / লাউয়ের খিচুড়ি বৃহস্পতিবার :- breakfast ওটস খিচুড়ি/ডিম-আটা গুলিয়ে রুটি বানানো Mid mornin: কমলা /মা...

চিড়া ও আদার শরবত

Image
  চিড়া ও আদার শরবত   রেসিপিঃ আশরাফুননেছা মেবিন উপকরণঃ চিড়া ৪ টে চামচ ঠান্ডা পানি ৫০০ মিঃলিঃ আদা কুচি ১ চা চামচ লেবুর রস ১ টে চামচ চিনি ২ টে চামচ বা স্বাদ মত সামান্য লবন প্রস্তুত প্রনালীঃ চিড়া অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা। আদা, চিড়া, লেবুর রস, লবন, চিনি, পানি দিয়ে ব্লেন্ডার জারে জুস করে নিন। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশেন করুন

"তেঁতুলের শরবত"

  "তেঁতুলের শরবত" রেসিপিঃ আশরাফুননেছা মেবিন তেঁতুলের নাম শুনলেই জিভে জল চলে আসে। এর উপকারিতাও অনেক। তেঁতুলে আছে টারটারিক অ্যাসিড যা খাবার হজমে সহায়তা করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। উপকরণঃ পাকা তেঁতুল ১/৪ কাপ গুড় ১/২ কাপ বা স্বাদ মতো ঠাণ্ডা পানি ৪ কাপ লেবুর রস ১ টেবিল-চামচ ভাজা জিরার গুঁড়া ১ চা-চামচ লবণ স্বাদমতো বরফ কুচি পদ্ধতিঃ তেঁতুলের খোসা ও বীজ ছাড়িয়ে ক্বাথ বের করে রাখুন। এবার ব্লেন্ডারে একসঙ্গে তেঁতুলের ক্বাথ, গুড়, লেবুর রস, বরফের কুচি, লবণ ও ভাজা জিলা গুঁড়া নিয়ে ব্লেন্ড করে নিন। ইচ্ছে করলে শরবতটা ছেঁকে নিতে পারেন। পরিবেশন করার পাত্রে তেঁতুলের শরবত ঢেলে উপর থেকে বরফ কুচি, লেমন জেস্ট ও সামান্য ভাজা জিরা গুড়া ছড়িয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন

কাঁচা আমের ১০ টি রেসিপি

Image
  কাঁচা আমের ১০ টি রেসিপি — ১) টক-ঝাল-মিষ্টি আমের আচার উপকরণঃ কাঁচা আম ১ কেজি সিরকা আধা কাপ সরিষার তেল এক কাপ রসুনবাটা দুই চা-চামচ আদাবাটা দুই চা-চামচ হলুদ্গুড়া দুই চা-চামচ চিনি তিন টেবিল-চামচ লবণ পরিমাণমতো। মসলার জন্যঃ মেথি গুঁড়া এক চা-চামচ, জিরা গুঁড়া দুই চা-চামচ, মৌরি গুঁড়া এক চা-চামচ, রাঁধুনি গুঁড়া দুই চা-চামচ,সরষেবাটা তিন টেবিল-চামচ, শুকনা মরিচ গুঁড়া দুই টেবিল-চামচ, কালো জিরা গুঁড়া এক চা-চামচ। প্রণালিঃ খোসাসহ কাঁচা আম টুকরো করে লবণ দিয়ে মেখে একরাত রেখে দিতে হবে। পরের দিন ধুয়ে আদা, হলুদ, রসুন মাখিয়ে কিছুক্ষণ রোদে রাখুন। এরপর সসপ্যানে আধা কাপ তেল দিয়ে আমগুলো নাড়া-চাড়া করতে থাকুন, গলে গেলে নামিয়ে ফেলুন। অন্য একটি সসপ্যানে বাকি তেল দিয়ে চিনিটা গলিয়ে ফেলুন। কম আঁচে চিনি গলে গেলে সব মসলা দিয়ে (মৌরি,মেথি গুঁড়া ছাড়া) আম কষিয়ে নিতে হবে। আম গলে গেলে মৌরি গুঁড়া, মেথি গুঁড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে। ২) আম-রসুনেরআচার উপকরণঃ খোসা ছাড়া কাঁচা আমের টুকরা দুই কাপ সরিষার তেল এক কাপ রসুনছেঁচা এক কাপ মেথি এক টেবিল-চামচ মৌরি এক টেবিল-চামচ জিরা এক টেবিল-চামচ কালো জিরা দুই চা-...