Posts

Showing posts from March, 2024

চিকেন সাসলিক তৈরির রেসিপি শেয়ার করছি!

Image
  আসসালামু আলাইকুম চিকেন সাসলিক তৈরির রেসিপি শেয়ার করছি! যা যা লাগবেঃ চিকেন - দেড় কাপ আদা +রসুন বাটা একত্রে - দেড় চা চামচ মরিচের গুঁড়া - এক চা চামচ জিরা গুঁড়া - আধা চা চামচ (গোল মরিচ+গরম মসলা) গুঁড়া -১/৪ চা চামচ করে সয়া সস - দেড় চা চামচ টমেটো সস - এক টেবিল চামচ লেবুর রস অথবা সিরকা -দেড় চা চামচ লবন - স্বাদ মতো তেল - দুই টেবিল চামচ ক্যাপসিকাম+পেঁয়াজ+গাজর - ইচ্ছে অনুযায়ী(গাজর ব্যবহার করলে হাফ সেদ্ধ করে নিবেন) সাসলিক কাঠি - চার,পাঁচ টা (২০ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবেন) প্রস্তুত প্রনালীঃ হাড় ছাড়া মুরগির বুকের মাংস কিউব করে কেটে নিয়ে (ক্যাপসিকাম,পেঁয়াজ, গাজর) ছাড়া বাকি সব গুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে মেরিনেট করে রাখবেন আধা ঘন্টা।আধা ঘন্টা পর চিকেনের সাথে কিউব করে কাটা ক্যাপসিকাম,পেঁয়াজ,গাজর ভালো ভাবে মিশিয়ে সাসলিকের কাঠিতে গেঁথে নিয়ে প্যানে তেল গরম করে সাসলিক গুলো উল্টে পাল্টে ১০-১২ মিনিটের মতো ফ্রাই করে নামিয়ে নিবেন।(ফ্রাই করার সময় দু'এক বার তেল ব্রাশ করে দিবেন)। Cook Book by Farzana(লেখা কপি করা নিষেধ) ধন্যবাদ Repost

ঘরে বসেই বানিয়ে ফেলুন মেয়োনিজ

  ঘরে বসেই বানিয়ে ফেলুন মেয়োনিজ  ওমেন্স কর্নার   জুলাই ১৯, ২০২৩ স্বাস্থ্যকর মেয়োনিজ পেতে ঘরে বসেই বানিয়ে ফেলুন। কেনা মেয়নিজের দাম চড়া। এর সাথে মান নিয়েও প্রশ্ন থেকে যায়। চলুন জেনে নেই পারফেক্ট মেয়োনিজের রেসিপি।  উপকরণ: • ডিম– ১টি  • সাদা সরিষার গুঁড়ো- ১/২চা চামচ  • সাদা গোলমরিচের গুঁড়ো- ১/২চা চামচ  • লেবুর রস- ১টেবিল চামচ  • চিনি– ১/৪চা চামচ  • লবণ- সামান্য  • তেল- ৩ বা ৪কাপ আরো পড়ুন:  মধু কি কখনও নষ্ট হয়? প্রস্তুত প্রণালি: ১) প্রথমে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিন। আলাদাভাবে বিটার দিয়ে ফাটিয়ে নিন। ২) এবার দুইটি মিশ্রণকে একসাথে করুন। এর মধ্যে সাদা সরিষার গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, সামান্য লবণ ও চিনি মিশিয়ে বিট করে নিন। ৩) তারপর মিক্স করে রাখা উপাদানগুলো একটি ব্লেন্ডারে নিন। সব উপাদান ব্লেন্ড করুন। এতে অল্প অল্প করে তেল ঢালুন। ৪) কিছুক্ষণ পর পর তেল দিবেন। একবারে পুরোটা দিয়ে দিবেন না। সবটুকু তেল দিয়ে দিলে মেয়োনিজ জমবে না। ৫) মিশ্রণটি ঘন হয়ে জমে গেলে ব্লেন্ডার বন্ধ করে দিন। ব্যস, রেডি হয়ে গেল মেয়োনিজ! আরো পড়ুন:...