বাটি সবজি
খাবারে এমন এক বাটি সবজির সাথে আমার আর কিছুই লাগে না খুব সাধারণ উপায়ে অসাধারণ স্বাদের রেস্টুরেন্টের রেসিপিতে চাইনিজ রান্না শিখতে আমার চাইনিজ স্পেশাল কোর্স টা বেস্ট আলহামদুলিল্লাহ ডিস্কাউন্ট ফি ১৪৫০ টাকা রেসিপি চাইনিজ মিক্সড ভেজিটেবল পেপে ১ কাপ গাজর ১ কাপ ফুলকপি টুকরো ১ কাপ ফুটন্ত গরম পানিতে ৩ মিনিট রেখে পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিবেন৷ এবার প্যানে তেল গরম করে ১ চামচ রসুন কুচি ভেজে ১ কাপ চিকেন স্লাইস, ১ চিমটি গোল মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে ভেজে নেই৷ চিকেন সিদ্ধ হলে ১ চামচ টেস্টিং সল্ট(অপশনাল) , সিদ্ধ সব্জি, ১/২ কাপ পেয়াজ এর কোয়া খুলে নেয়া আর ১ কাপ পানি দেই৷ বেশি আঁচে রান্না হবে এসময়৷ পেয়াজ স্বচ্ছ হয়ে গেলে ১/৪ কাপ পানিতে ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, ১ চামচ চিনি মিশিয়ে সবজি তে দিয়ে দেই৷ ১ কাপ ক্যাপসিকাম স্লাইস আর ৫/৬ টা কাচামরিচ ফালি দিয়ে নাড়ি৷ বলগ উঠে পানি ঘন হয়ে গেলে লবন চেক করে নামিয়ে পরিবেশন করি বিঃদ্রঃ এখানে মিজারমেন্ট কাপ সেটের মাপ দেয়া হয়েছে দারুণ মজার চাইনিজ রান্না শিখতে চাইলে আমার চাইনিজ স্পেশাল কোর্স করতে পারেন বিস্তারিত নিচের লিংকে