Posts

Showing posts from December, 2023

কর্নফ্লাওয়ার তৈরি পদ্ধতিটি-

Image
  কর্নফ্লাওয়ার তৈরি পদ্ধতিটি- উপকরণ : ভুট্টা এক কাপ, পানি দুই কাপ। প্রণালী : প্রথমে ভুট্টাগুলো ভালোভাবে ধুয়ে নিন। এবার ১ থেকে ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার ভুট্টাগুলো পানি দিয়ে ব্লেড করে নিন। ব্লেড করা হয়ে গেলে পাতলা কাপর দিয়ে ছেকে নিন। ওই পানিটা ১ ঘণ্টা রেখে দিন। ১ ঘণ্টা পর উপর থেকে পানিটা ভালোভাবে ছেকে নিন। এবার তলানিটা একটি স্টিলের প্লেটে রোদে শুকিয়ে নিন। ভালোভাবে শুকিয়ে গেলে আবারও ব্লেড করে নিন। ব্যস হয়ে গেল ঘরে তৈরি কর্নফ্লাওয়ার।

আউশ চালের ভাত,ঢেঁকি ছাঁটাই,

Image
  আমি মাঝেমধ্যেই বলি বাড়ির সবার খেয়াল রেখে যেমন রান্না করবেন তেমন সপ্তাহে একদিন নিজের জন্য ও কিছু বানাবেন,এতে নিজের জন্য ভালোবাসা তৈরি হয়, আর সেই ভালোলাগা থেকে পরবর্তী কাজের উৎসাহ বাড়ে। অনেকে বলেন, দিদি পেরে উঠিনা। আমি বলবো, সবার জন্য ভাত তো করছেন, ডাল, মাছ কিংবা সবজি রাঁধছেন,একটা ব্যস একটা নিজের পছন্দের পদ রাঁধুন, সাধারণ পদই নাই বা হলো বিরিয়ানি, কালিয়া। আজ আমি আমার জন্য রেঁধেছি। আউশ চালের ভাত,ঢেঁকি ছাঁটাই, এসেছে সেই উত্তরবঙ্গ থেকে, সাথে মুলো আর কাঁচা টমাটো র ডাল। মুগের ডালে মুলো, আর টোমাটো দিয়ে নুন হলুদ দিয়ে সিটি দিয়েছি। তারপর সরষে, তেজপাতা আর শুকনো লংকা ফোরনে এই ডাল, আমার যশোর জেলা থেকে আসা ছিন্নমূল দিদা এই ডালে শেষ এ দিতেন অল্প নারকেল কোরা, বলতেন গরম ভাতে এই ডাল হতো মটর কি খেসারি ডালে আমাদের গ্রামে,আজকাল তোরা খেতে চাস না তাই কাঁচা মুগেই সই। আর সাথে আছে মটর শাক ভাজা। আজ আমি নিজের জন্য রেঁধেছি, আপনাদের ছবির অপেক্ষায় রইলাম। মনে রাখবেন নিজেই নিজের সান্তা কিন্তু বড়দিনে।

শীতকালের সুপ

  যাপন.... শীতকাল শীতকালের সুপ Garden vegetables nd chicken winter soup. সমস্ত শীতের সবজি ছোট ছোট করে কেটে নেওয়া। আছে, গাজর, বীন্স, মাশরুম, ব্রকোলি, ভুট্টার দানা, মটরশুঁটি, পেঁয়াজপাতা আর চিকেন। এক চামচ অলিভ অয়েল কি যেকোনো তেল দিয়ে দিয়েছি ১ চামচ রসুন কুচি আর ২ চামচ পেঁয়াজকুচি। ভেজে নিয়ে চিকেনের পিস, নুন, গোল মরিচ, মিনিট ২-৩ ভেজে পেঁয়াজপাতা ছাড়া অনান্য সবজি দিয়ে আরো মিনিট কয়েক নেড়ে নিয়ে দিয়েছি প্রায় ১ লিটার চিকেন স্টক। তারপর সুপ ফুটে গেলে একটু নুন চেখে নিয়ে দিতে হবে, আর দিতে হবে লাইট সয়া সস দু চামচ আর কর্ন ফ্লাওয়ার জলে গুলে। তারপর পেঁয়াজপাতা আর গোল মরিচ, লেবুর রস অল্প দিলেই রেডি Garden Vegetables with chicken winter soupn. চিকেন স্টক ( হাড় সুদ্ধ চিকেন, একটা পেঁয়াজ টুকরো, রসুন কুচি, আদা কুচি, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, নুন, গোল মরিচ, এগুলো সব কুকারে ৭-৮ টা সিটি, জল ছেঁকে নিলেই স্টক রেডি) । #samitacuriouscook

🌻টক দই🌻

Image
  টক দই উপকরণ : ১.গুঁড়া দুধ ১ কাপ, ২.পানি দেড় কাপ ও ৩. ভিনেগার ২ টেবিল চামচ প্রণালি : একটি গ্লাসে মাপমতো কুসুম গরম পানিতে গুঁড়া দুধ গুলে নিতে হবে। এবার যখন দুধ ঠান্ডা হয়ে যাবে (তবে গরমের সামান্য রেশ থাকবে) তখন সিরকা ফোঁটা ফোঁটা করে গ্লাসের মুখে ঢেলে দিতে হবে। তবে নাড়া দেওয়া যাবে না। গ্লাসটি ঢেকে ১০ মিনিট অপেক্ষা করলেই তৈরি হয়ে যাবে ঝটপট টক দই।

সবজী-মুরগী পোলাও

 সবজী-মুরগী পোলাও উপকরন পিঁয়াজ কুচি আধা কাপ,আদা বাটা ১ চা চামচ,রসুন বাটা আধা চা চামচ,এলাচ, লবঙ্গ, দারুচিনি,তেজ পাতা ৪ টি,কাঁচা মরিচ পরিমাণমতো,বাঁধাকপি কাটা ১ কাপ,মুরগী ছোট করে কাটা ১কাপ,চিনি ১চা চামচ,লবণ স্বাদমতো,পিঁয়াজ লম্বা করে কাটা ১কাপ,কেপসিকাম টুকরো ২কাপ,গাজর কাটা ১কাপ,বাসমতী চাল ৪ কাপ,সিদ্ধ পানি দুই লিটার,টমেটো কুচি ১কাপ,আধা কাপ শুকনো ফল,নারকেল দুধ আধা কাপ। রেসিপি এবার মাঝারি তাপে একটি কুকারে ঘি গরম করে নিতে হবে। এতে আদা ও রসুন বাটা দিয়ে ১ মিনিট ভেজে নিতে হবে। তার ভেতর অন্যান্য মসলা দিয়ে ভালভাবে ভাজুন মুরগী দিয়ে । মসলা হালকা বাদামি হলে সব সবজি, সবুজ কাঁচা মরিচ দিয়ে কয়েক মিনিটের জন্য আবারও ভাজুন। এরপর চাল দিয়ে ২ মিনিট ভাজতে হবে। সেদ্ধ পানি, নারকেল দুধ, টমাটো আর মাখন দিয়ে নাড়ুন। তারপর সব শুকনো ফল, লবণ, চিনি দিয়ে ঢাকনা বন্ধ করে কম তাপে ১০ মিনিট ধরে রান্না করুন। ব্যস হয়ে গেল তাজা সব সবজি দিয়ে গরম গরম পোলাও।

🎀চিকেন টেম্পুরা🎀

Image
  চিকেন টেম্পুরা .....রেসিপি..... উপকরণ ঃ-- ★মুরগির বুকের মাংস -পাতলা লম্বা করে কাটা। ★টেম্পুরা পাউডার। ★আদা বাটা। ★রসুন বাটা। ★লবন। ★লেবুর রস। ★লাল মরিচের গুড়া। ★গোল মরিচের গুড়া। ★পানি। ★তেল ভাজার জন্য। সবই পরিমান মত -- যেভাবে করতে হবে ঃ-- ★কেটে নেয়া মুরগীর মাংসের সাথে আদা রসুন বাটা, গোল মরিচের গুড়া, লবন,লেবুর রস,দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে ১৫/২০মিনিট। ★টেম্পুরা পাউডার এর সাথে লবন, লাল মরিচের গুড়া, পানি,মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার মুরগির মাংস টেম্পুরার ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে অল্প আচে ভাজতে হবে। অল্প আচে ভাজতে হবে তা না হলে মাংস কাঁচা থেকে যাবে।একপাশ মোটামুটি হয়ে এলে তখন উল্টিয়ে দিতে হবে। ভাজার সময় চিকেন টেম্পুরা ফুলে দেখতে বেগুনির মত হয়ে যায়। গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুললেই তৈরি হয়ে যাবে--- ......চিকেন টেম্পুরা..... সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। ধন্যবাদ। "ঝুমুর'স কিচেন" #চিকেন_টেমপুরা

ঢাকনা তোলার সাথে সাথেই কেক চুপসে যায়!!

Image
  ঢাকনা তোলার সাথে সাথেই কেক চুপসে যায়!! কী করতে পারি!? আমার অভিজ্ঞতা থেকে বলছি মাঝে মাঝেই স্পঞ্জ কেক এমন চুপসে যায়। আমি নিজেও এই সমস্যার পড়েছি অনেক বার আমার কেক এমনভাবে চুপসাতো,ঠিক যতটুকু ব্যাটার দিতাম চুপসে ততটুকু হয়ে যেতো। কেক যাতে চুপসে না যায় এইজন্য কয়েকটা রুলস ফলো করতে পারেন। মিক্স করার সুবিধার্থে অনেকেই কুসুমের সাথে শুকনো উপকরণ মিক্স করে, এই কাজটা করা যাবে না যত সময়ই লাগুক না কেনো একদম শেষে শুকনো উপকরণ মিশিয়ে নিবেন আলতোভাবে। ডিমের সাদা অংশের ফোমটা যখন রেডি হয়ে যাবে তখন চুলা/ওভেন প্রিহিট করতে দিবেন। সাদা অংশের ফোম শক্ত করা যাবে না। সফট হবে মানে ফোম দিয়ে কিছু লিখলে মিলিয়ে যাবেনা এমন টাইপ ফোম। ওভেন ঠিক যে তাপমাত্রায় প্রিহিট করবেন একই তাপমাত্রায় বেক করতে দিবেন। চুলার আচ বেশি লো করা যাবে না, এতে কেক হতে অনেক টাইম লাগবে আর বারবার ঢাকনা খোলার ফলে কেকটা ফুলবেনা। ২ডিমের কেক বেক করার ক্ষেত্রে ২৫/৩০ মিনিটের আগে চেক করবেন না। আমি সবসময় ডিমের সাদা অংশের সাথে ১/২ চা.চা হোয়াইট ভিনেগার আর শুকনো উপকরণ এর সাথে ১/৪চা.চা বেকিং সোডা দেই। এটা ম্যাজিক এর মতো কাজ করে কেক একটুও ডেবে যায় না।...

রেসিপিঃ- সবজি পোলাও

  রেসিপিঃ- সবজি পোলাও উপকরণ: পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, ফুলকপি আধা কাপ, ব্রকলি আধা কাপ, গাজর কিউব করে কাটা আধা কাপ, আলু কিউব করে কাটা আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, সবজির স্টক সাড়ে তিন কাপ, আদা বাটা ১ টেবিল-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, পোস্তদানা বাটা ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, লেবুর রস ২ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, দুধ আধা কাপ, কাঁচামরিচ ১০-১২টি, তেল আধা কাপ, লবঙ্গ ৪টি, দারচিনি ৪ টুকরা, তেজপাতা ২টি, এলাচ ৪টি, ঘি ৩ টেবিল-চামচ। প্রণালি: ফুটন্ত পানিতে লবণ দিয়ে সব সবজি আলাদাভাবে আধা সেদ্ধ করে নিতে হবে। চাল ধুয়ে পানি ঝরাতে হবে। তেল গরম করে গরম মসলা ও তেজপাতা ফোঁড়ন দিয়ে সব বাটা মসলা কষিয়ে সবজির স্টক দিতে হবে। পানি ফুটে উঠলে লেবুর রস ও চাল দিতে হবে। পানি শুকিয়ে এলে দুধ, চিনি ও কাঁচামরিচ দিয়ে ৫-৭ মিনিট অল্প আঁচে রাখতে হবে। সব সবজি দিয়ে, সবজির ওপর ঘি দিয়ে ১৫-২০ মিনিট দমে রাখতে হবে। সবজি পোলাও ভাজা, কাবাব ও ভুনা মাংসের সঙ্গে পরিবেশন করা যায়।

বার্গার সস রেসিপি :

  বার্গার সস রেসিপি : মেয়োনিজ ৪ টেবিল চামচ টমেটো সস ২ টেবিল চামচ লবন ১/৪ চা চামচ গোলমরিচের গুঁড়া ১/৪ চা চামচ চিনি ১ চা চামচ চিলি ফ্লেক্স ১/৪ চা চামচ মাস্টার্ড সস ১/৪ চা চামচ

অটোমেটিক কেকের উপরে ক্রিম লাগানোর মেশিন | Cake Spreading Machine

 https://www.youtube.com/watch?v=4qw_hCuQar8

💫মাছের টিকিয়া 💫

Image
  মাছের টিকিয়া উপকরণ: রুই মাছ সিদ্ধ ৪ পিস আলু সিদ্ধ ১ কাপ ডিম ১টি মরিচ গুঁড়া ১/২ চা চা জিরা টালা গুঁড়া ২ চা চা এলাচ ৩টি দারুচিনি 2 গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ কাচামরিচ কুচি ২ টা ধনেপাতা কুচি ১ টে. চা টোস্টের গুঁড়া ১/৩ কাপ তেল ভাজার জন্য লবণ স্বাদ অনুযায়ী প্রনালী: প্রথমে মাছের টিকিয়া তৈরির জন্য যেকোনো বড় মাছ যেমন রুই, কাতলা, বোয়াল, আইড়, পাঙ্গাশ, এসব মাছের পিঠের অংশ নেওয়া যায়। মাছ ডুবো পানিতে মাঝারি আচে সিদ্ধ করুন লবন আর সামান্য হ্লুদ দিয়ে। মাছ যেন ভালোভাবে সিদ্ধ হয় সেটা দেখতে হবে। কাঁটা বেছে নিন এবার সিদ্ধ আলু চটকে ১ কাপ নিন। মাছ, আলু, লবণ ও সব গুঁড়া মসলা বিস্কুটের গুরা একসাথে মিশান। ডিম ও ধনেপাতা কাচামরিচ দিয়ে মিশান। ভাগ করে হাতের তালু দিয়ে প্রথমে গোল ও পরে চেপে চ্যাপ্টা করে টিকিয়া করুন। টিকিয়া ডুবো তেলে ভাজে নিন ।

#রেস্টুরেন্ট_স্টাইল_চাইনিজ_এর_লং_লাইভ_ক্লাস( ইন্ডিয়া থেকে কোর্স করা অনেক রেসিপি থাকবে এতে )

Image
  #রেস্টুরেন্ট_স্টাইল_চাইনিজ_এর_লং_লাইভ_ক্লাস ( ইন্ডিয়া থেকে কোর্স করা অনেক রেসিপি থাকবে এতে ) এই কোর্স করলে অন্য কোথাও আর শিখার প্রয়োজন পড়বে না । অথেনটিক সব রেসিপি তে শিখানো হবে ইনশাআল্লাহ্ কমার্শিয়াল ভাবে থাকবে , বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ রেস্টুরেন্ট বা 5 স্টার হোটেল এর সব সিক্রেট টিপস ট্রিকস শেয়ার করা হবে। বেসিক অনেক কিছু জানতে হবে ক্লাসের আগে । এই ক্লাসে সে সব জানতে পারবেন ইনশাআল্লাহ । আগের ক্লাস গুলোর মত হিট কোর্স হবে ইনশাআল্লাহ । যা যা থাকবে - বেসিক - 1. চিকেন স্টক 2. ভেজিটেবল স্টক 3. সিজুয়ান চাটনি /সস মেকিং ( ইন্ডিয়ান অথেনটিক রেসিপি ) 4. রাইস বয়েল প্রসেস 5. চিলি পেস্ট মেকিং 6. ফ্রাইড নুডুলস মেকিং 7. থাকবে সব ধরনের বেসিক ইন্ট্রো এপেটাইজার - 8. অন্থন 9. স্প্রিং রোল 10. প্রন বল 11. চাইনিজ ভেল ( ইন্ডিয়ান রেসিপিতে ) 12. চপ স্যুয়ে‌ ( ইন্ডিয়ান রেসিপিতে ) স্যুপ - 13. চাইনিজ মানচাও স্যুপ ( ইন্ডিয়ান রেসিপিতে ) 14. হট & সাওয়ার স্যুপ ( ইন্ডিয়ান রেসিপিতে ) 15. থাই থিক স্যুপ 16. চিকেন কর্ন স্যুপ 17. টম ইয়াম গাই স্যুপ 18. ভেজিটেবল স্যুপ 19. অন্থন স্যুপ র...