Posts

Showing posts from January, 2024

ঘরেই তৈরী করুন নাচোস

  ঘরেই তৈরী করুন নাচোস   ওমেন্স কর্নার   সেপ্টেম্বর ১১, ২০২৩ ফাস্টফুড বিভিন্ন খাবারের মধ্যে নাচোস বেশ জনপ্রিয়। মেক্সিকান এই খাবার এখন বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে রাস্তার বিভিন্ন ফুডফ্যানেও পাওয়া যায়। মচমচে নিমকি বা কর্ন চিপসের সঙ্গে সালাদ, চিকেন, মেয়োনিজ ও সসের দুর্দান্ত মিশেলে তৈরি হয় নাচোস। এতে পর্যাপ্ত মেয়োনিজও থাকে, যা এই খাবারের স্বাদ আরও বাড়ায়। জেনে নিন রেসিপি- নিমকির উপকরণ: ১. ভুট্টার আটা ২ কাপ ২. ময়দা আধা কাপ ৩. পনির গুঁড়া ২০০ গ্রাম ৪. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ ৫. লবণ পরিমাণমতো ৬. মাখন ২৫ গ্রাম ৭. কুসুম গরম পানি পরিমাণমতো। পদ্ধতি: ভুট্টার আটা, ময়দা, পনির, কাঁচা মরিচ কুচি, লবণ ও মাখন একসঙ্গে মিশিয়ে নিন। পানি দিয়ে ভালো করে ময়দা মথে নিয়ে আধা ঘণ্টা ঢেকে রাখুন। এবার খামির থেকে বড় আকারের রুটি পাতলা করে বানিয়ে নিন। তিন কোণা করে কেটে ডুবো তেলে অল্প আঁচে হালকা বাদামি রং করে ভাজতে হবে। চিকেনের উপকরণ: ১. মুরগির কিমা ২ কাপ ২. পেঁয়াজ কুচি ১ কাপ ৩. মরিচ গুঁড়ো ১ চা-চামচ ৪. গোলমরিচ গুঁড়ো ১ চা-চামচ ৫. আদা কুচি ১ চা-চামচ ৬. রসুন কুচি ১ চা-চামচ ৭. সয়াসস ২ টেবিল ...

ফিশ ফ্রাই খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।

  ফিশ ফ্রাই খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বিস্কুটের গুঁড়া আর ডিমের গোলার ভেতর পুরু মাছের পরত, এভাবেই তৈরি করা হয় মুখোরোচক ফিশ ফ্রাই। বেশিরভাগ মানুষই বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে ফিশ ফ্রাইয়ের স্বাদ নেন। তবে চাইলে আপনি ঘরেও তৈরি করতে পারেন এই পদ। রইলো রেসিপি- উপকরণ: ১. ভেটকি মাছের ফিলে ২টি ২. লেবুর রস পরিমাণমতো ৩. ধনেপাতা বাটা ১ চা চামচ ৪. আদা ও রসুন বাটা ১ চা চামচ ৫. মরিচ বাটা আধা চা চামচ ৬. গোলমরিচের গুঁড়া সামান্য ৭. লবণ স্বাদমতো ৮. কাঁচা ডিম একটি ৯. কর্নফ্লাওয়ার ১ চা চামচ ১০. বিস্কুটের গুঁড়া পরিমাণমতো ও ১১. ভাজার জন্য তেল পরিমাণমতো। আরো পড়ুন:  ঘরেই তৈরী করুন নাচোস  পদ্ধতি: মাছের ফিলেগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর লেবুর রস, লবণ ও গোলমরিচ গুঁড়া মেখে রেখে দিন আধা ঘণ্টা। এবার সব বাটা মসলা ভালো করে মিশিয়ে দিন ওই ফিলে দুটোর মধ্যে। এভাবে ম্যারিনেট করে রেখে দিন অন্তত ২ ঘণ্টা পর্যন্ত। এরপর একটি বাটিতে কাঁচা ডিম ফেটিয়ে নিন। ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিন। আবারও ভালো করে ফেটিয়ে নিন। এরপর ম্যারিনেট করা ওই মাছের ফিলেগুলো ডিম ও কর্নফ্লাওয়ারের গোলায় ডিপ করে তুলে নিন। আ...

গুড় বেচাকেনার জন্য এই হাটের ঐতিহ্য ৩০০ বছরের। সপ্তাহে শুক্রবার ও সোমবার বসে এ হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা।এটি চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জমে ওঠা দেশের সর্ববৃহৎ খেজুর গুড়ের হাটের চিত্র।

নুডলস কিসের তৈরি?

Image
  নুডলস কিসের তৈরি? ময়দার তৈরি। নুডলস কত ধরনের হয়? একশোর বেশি সব নুডলস শিশুকে দেয়া যায়? না। কোনগুলি শিশুর (বড়দের) জন্যও ক্ষতিকর? ইনস্ট্যান্ট, রেডিমেইড, টেস্টিং সল্ট ও সোডিয়াম, msg মেশানো নুডলস সবার জন্য ক্ষতিকর। শিশুর ক্ষেত্রে এগুলো মারাত্মক ক্ষতি করে লিভার ও কিডনিতে। কোনগুলি দিব? যেগুলিকে স্টিক নুডলস বলে। রাঁধতে/সিদ্ধ করতে সময় লাগে। কোনো লবণ, টেস্টিং সল্ট, মশলা বা আর কিছুই নেই ম্যাগি না কোকোলা? শুধু ম্যাগি বা কোকোলা নয়, সব কোম্পানির স্টিক নুডলস ও ইনস্ট্যান্ট নুডলস দুটোই আছে। যেহেতু ইনস্ট্যান্ট নুডলস লোকে বেশি খায়, বাজার এখন ইনস্ট্যান্ট নুডলসে ভর্তি। আগে কোকোলা কোম্পানির শুধু স্টিক নুডলস ছিল। এখন কোকোলা ইনস্ট্যান্ট নুডলসও আছে। আমার ছেলে কোন নুডলস খায়? কোনোটাই না। প্যাকেটের খাবার না দেয়ার চেষ্টা করছি। যতদিন পারি দিব না। স্টিক নুডলস বা শিশুদের নুডলস কিভাবে বুঝবো? ছবিতে দেখুন। বামপাশে স্টিক নুডলসের ছবি আছে। তবে লম্বা নুডলস মানেই শিশুদের জন্য তা নয়। আপনাকে অবশ্যই গায়ে লেখা উপাদান পড়ে নিতে হবে। নুডলসের গায়ে লেখা আছে শিশুদের জন্য, তাহলে? না, লেখা থাকা মানেই শিশুর জন্য নিরাপদ না। মনে রা...

রুটি কাই না করা হয়, তবে চালের রুটি ভালো হয় না

  ঠিকমতো যদি রুটি কাই না করা হয়, তবে চালের রুটি ভালো হয় না। পরে দেখা যায় শক্ত রুটি সবাই চিবিয়ে দাঁত ব্যথা করে ফেলেছে। তাহলে চলুন, আজ আমরা পারফেক্ট চালের রুটি কী করে করতে হয়, জেনে নেই... উপকরণঃ চালের গুঁড়া- ১.৫ কাপ লবণ- পরিমাণমতো পানি- পরিমাণমতো প্রণালীঃ ১. প্রথমে একটি হাড়ি চুলায় দিয়ে তাতে পৌনে ২কাপ পানি নিয়ে গরম করতে হবে। ২. পানি ফুটে আসলে এতে সামান্য লবণ দিয়ে দিন। ৩. এবার এতে ১.৫ কাপ চালের গুঁড়া দিয়ে দিন ও ৫ মিনিট মৃদু আঁচে জ্বাল দিয়ে ঢেকে রাখুন। ঢেকে রাখলে চালের গুঁড়া ভালোমতো সেদ্ধ হয়ে যাবে। ৪. পাঁচ মিনিট ঢেকে রাখার পর চুলা থেকে নামিয়ে তারপর কাঠের খুনতি বা কাঠি দিয়ে ভালোমতো নাড়ুন। যদি দরকার হয়, তবে সামান্য পানি মিশিয়ে নিতে পারেন। এই অবস্থায় ১০ মিনিট রেখে দিন হালকা ঠাণ্ডা হবার জন্য। খুব বেশি দেরি করা যাবে না। কারণ, গরম গরমই ভালোমতো মথে কাই করতে হবে। যত ভালোভাবে কাই হবে তত ভালো রুটি হবে। ৫. এবার রুটি বানানোর জন্য লম্বা করে রোলের মতন খামির করে ছোট ছোট টুকরা করে নিন। ৬. এই চালের আটার টুকরাগুলো গোল বল বানিয়ে তারপর ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন। ৭. এবার পাতলা পাতলা করে রুটি বানিয়ে ফেলুন। ৮...

মাছ ভাজার সময় কড়াইয়ে লেগে যাওয়া আটকানোর টিপসঃ

  মাছ ভাজার সময় কড়াইয়ে লেগে যাওয়া আটকানোর টিপসঃ মাছ ভেজা যেন না থাকে লোহার কড়াই ব্যবহার করুন তেল ভালো করে গরম হতে দিন আঁচ সব সময় মিডিয়াম রাখুন মাছ বেশি তেলে ভাজুন ফ্রিজে রাখা মাছ আগে থেকে বের করুন ১. মাছ ভেজা যেন না থাকেঃ মাছ ভাজার আগে তা থেকে ভালো করে জল ঝরিয়ে নিলে ভাজার সময় কড়াইয়ে লেগে ধরবে না। মাছ পরিষ্কার করে প্রথমে ঝাঁঝরিতে রাখুন। তারপর থালায় এক এক করে তুলে নিয়ে টিসু বা পরিষ্কার সুতির কাপড় দিয়ে চেপে চেপে মুছে নিন। এবার নুন হলুদ মাখিয়ে ভাজুন, তেল ছিটে গায়ে লাগবে না। ২. লোহার কড়াই ব্যবহার করুনঃ নন-স্টিক কড়াই বা প্যানের বদলে মাছ ভাজার জন্য লোহার কড়াই ব্যবহার করুন। লোহার কড়াইয়ে মাছ ভাজার জন্য দিলে কখনই লেগে যায় না। বরং মুচমুচে করে মাছ ভাজার জন্য লোহার কড়াই সেরা। তবে এতে মাছ ভাজার আগে ভালো করে কড়াই গরম করে নিতে হবে। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করলে তবেই মাছ ছাড়বেন। ৩. তেল ভালো করে গরম হতে দিনঃ তেল মাছ ভাজার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ। মাছ ভাজার তেল গরম ভালো ভাবে না করলে তা লেগে ধরবে কড়াইয়ে। তাই কড়াইয়ে তেল দিয়ে আঁচ বাড়িয়ে তেল গরম করে নিতে হবে। যাতে মাছ ভাজতে গেলে কড়াইয়ে লেগে না যায়...

সরদি কাশি যখন একদম ভালো হয়ে যাবে বেশ কমলা খান, বেশ কয়েকটা করে নিত্য

  সরদি কাশি যখন একদম ভালো হয়ে যাবে বেশ কমলা খান, বেশ কয়েকটা করে নিত্য। কারন কমলা তে থাকা ভিটামিন সি আপনার মুখের রুচি আনবে এবং টুকটাক যা ইনফেকশন তা বিনাশ করবে। রস এর চেয়ে ও আঁশ সমেত খান। শীতের কমলা শীতে খাবেন সব ঋতু তেই তার নিজস্ব ফল সবজি আবহাওয়ার সাথে মিল রেখেই আসে তাই কোন ধরনে জেলি বা ডিপ এ কমলা সংগ্রহ করবেন না। টাটকা সব কিছুই ভালো। আমলকি ভালো গুড়ে সিদ্ধ করে গোলমরিচ আর লবন সহযোগে কাঁচের বৈয়ামে রাখুন। বাচ্চারা খাবে। আমলকি নরম হয় যেন। পিজার জন্য যে মিক্সড হারব পাওয়া যায় তাতে থাইম বা ওরিগেনো থাকে তা দিয়ে চা করে খান। তুলশি পাতা, পুদিনা পাতা, লেমন গ্রাস শুকিয়ে রেখে দিন রং চা করে খান। আপনার আশেপাশেই সব ছড়ানো আছে শুধু জানার অপেক্ষা। কাজু বাদাম বা নারকেল বাটা দিয়ে মুরগী রান্না করুন। যদি হজমের সমস্যা না থাকে। এ আপনার নিজের তৈরি করা খাঁটি তেল মনে রাখবেন। খাবার পর মৌরি ভাজা খান এর চেয়ে ভালো হজমি মনে হয় আর পাবেন না। পান খেতে পারেন তবে সুপারি চুনা খাবেননা। মৌরি দিয়ে পান খান। মিষ্টি কুমড়া বা পেঁপে রান্নার সময় খোসা পাতলা করে ফেলবেন। শীতে বেসনের হালুয়া, গাজরের হালুয়া খান। শরীর গরম রাখার জন্য...

অনেকই কাপ আর গ্রাম এর হিসাব টা বোঝেন না।

Image
  অনেকই কাপ আর গ্রাম এর হিসাব টা বোঝেন না। এটা তাদের জন্য চলুন খুব সহজে একটা হিসাব শিখে নেই ১কাপ ময়দা =১৪০গ্রাম ১ কাপ সুগার =২০০ গ্রাম ১ কাপ মিল্ক=২৪০ গ্রাম ১ টেবিল চামচ তেল =১৫ মিলি ১ চা চামচ বেকিং পাউডার =৫ গ্রাম ১চা চামচ বেকিং সোডা =৪ গ্রাম ১ টেবিল চামচ কোকো পাউডার =৮ গ্রাম ১ টেবিল চামচ মিল্ক পাউডার =১০ গ্রাম

গ্ৰাম গঞ্জে খেতে যেটা বোনে, যেমন মাঘি সরিষা,ধলি সরিষা,লাই সরিষা এই তিনটাই আমাদের মাদারীপুর বোনে।

  গ্ৰাম গঞ্জে খেতে যেটা বোনে, যেমন মাঘি সরিষা,ধলি সরিষা,লাই সরিষা এই তিনটাই আমাদের মাদারীপুর বোনে।

অনেকেই প্রশ্ন করে বাসায় করা রেগুলার রান্না আবার শেখার কি আছে!

Image
  অনেকেই প্রশ্ন করে বাসায় করা রেগুলার রান্না আবার শেখার কি আছে! যে মেয়ে এই সাধারণ রান্না করেই অপমানিত হয়ে চোখের পানি ফেলেছে, সেই ভালো জানে এই ক্লাসের গুরুত্ব কি! রেগুলার রান্না ক্লাস পোস্ট দেয়ার পরে এতো বাজে কমেন্ট পেয়েছি বিভিন্ন ভদ্রমহিলার মাধ্যমে যা কল্পনার বাইরে!! অথচ দিনের পর দিন রিকুয়েষ্ট পেয়েছি এই ক্লাসের জন্য৷ তাদের মধ্যে বাসার রান্না গুলো মজার করে শেখার জন্য কতো আকুতি! রান্না করে একটু প্রশংসা করার জন্য তাদের সে কি আকাঙ্ক্ষা!! এতোদিন নতুন বউরা ভুল করতে করতে রান্না শিখতো৷ রান্না পারফেক্ট করতে করতে অনেকের জীবন কেটে যেতো৷ অথবা যারা ভাগ্যবতী, তাদের কেউ কেউ মা,খালা,বোন,শ্বাশুড়ি বা কোনো মুরুব্বির ছায়ায় শিখে নিতো৷ কিন্তু এখন আর সে দিন নেই৷ এখন বেশিরভাগ মেয়েই বিয়ের পরে নিজের আলাদা সংসারে চলে যায়৷ কেউ চাকুরির প্রয়োজনে দূরে অথবা কেউ দেশের বাইরে৷ তাই মুরুব্বীদের সংস্পর্শে রান্না শেখা এবং দোয়া নেয়ার সুযোগ এখন অনেকেই পায়না৷ আমার অসংখ্য স্টুডেন্টদের রিকুয়েষ্ট ছিলো রেগুলার রান্নার একটা কোর্স এরেঞ্জ করার৷ অনেকেই কিভাবে ভাত এবং রুটি সুন্দর করে বানাবে সেটাও শিখতে চায়৷ তাই সবার অনুরোধে নিয়ে এল...