গ্রীন চিলি সস ⚫পেরিপেরি সস ⚫পাস্তা হোয়াইট সস ⚫থাই সুইট চিলি সস
কয়েক পদের সস রেসিপি—- Rinu's kitchen ঘরেই বানিয়ে ফেলুন মজাদার সব সস। গ্রীন চিলি সস উপকরণ: ১। কাঁচামরিচ ২৫০ গ্রাম ২। সিরকা ৩ কাপ ৩। বিটলবণ আধা চা চামচ ৪। রসুন বাটা ২ টেবিল চামচ ৫। টেস্টিং সল্ট পৌনে এক চা চামচ ৬। চিনি ১ টেবিল চামচ ৭। লবণ আধা চামচ ৮। কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ প্রস্তুত প্রণালী - ১। কাঁচামরিচ বোঁটা ফেলে ধুয়ে ২ ফালি করে ১ কাপ সিরকায় ভিজিয়ে রাখুন। এক ঘণ্টা পর সিরকা থেকে তুলে মিহি করে বাটুন। ২। সসপ্যানে মরিচ বাটা, ১ কাপ সিরকা, রসুন বাটা, লবণ,চিনি, বিটলবণ দিয়ে চুলায় জ্বাল দিন। ফুটে উঠলে ৩-৪ মিনিট পর কর্নফ্লাওয়ার সিরকায় গুলে সসে ঢেলে ঘন ঘন নাড়ুন। ঠাণ্ডা হলে কাচের বোতলে সংরক্ষণ করুন। পেরিপেরি সস উপকরণ: ১। লাল মরিচঃ , ২। সিরকা ৩। কালো গোলমরিচ, ৪। সাদা গোলমরিচঃ ৫। লবন, ৬। আদা কুচি, ৭। রসুন কুচি, ৮। সয়াসস, ৯। ওয়েষ্টার সস ১০। চিনি, ১১। চিলি সস প্রণালীঃ ১। সব উপকরণ পরিমাণমত নিতে হবে। তারপর ব্লেন্ডার করতে হবে। ১০ দিন ফ্রীজে রেখে খাওয়া যাবে. পাস্তা হোয়াইট সস উপকরনঃ মোটামুটি মাঝারি এক বাটি হোয়াইট সসের জন্যঃ ১। মাখনঃ ৫ টেবিল চামচ ২। ময়দাঃ ১/২ কাপ ৩। দুধঃ দুই কাপ ৪। জয়ফল গুড়াঃ ১/৪ চা ...