♦️স্টাফড বেকড ক্যাপসিকাম♦️
বিকেলের নাস্তায় আজকে নিয়ে আসলাম একটু অন্যরকম মজাদার একটি রেসিপি, যা খেতেও দারুণ ও সাথে স্বাস্থ্যকর খাবারও বটে- স্টাফড বেকড ক্যাপসিকাম। এটি তৈরির সহজ রেসিপিটি দেখে নেই চলুন। উপকরণঃ ক্যাপসিকাম- ৪ টি (৩ রঙের রাখলে দেখতে ভালো লাগবে) বিফ / চিকেন কিমা- ১ পাউন্ড পেঁয়াজ- ১ টি, মিহি কুঁচি রসুন কুঁচি- ১ চা চামচ লবণ- ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো- ১/২ চা চামচ সিজনিং সস- ১ টেবিল চামচ ডিম- ১ টি ওটস- ১/৩ কাপ সয়া সস, তেঁতুলের কাঁথ ও সাদা ভিনেগারের মিশ্রণ- ১ টেবিল চামচ টমেটো সস- ২ কাপ মোযারেলা ও ঢাকাইয়া চিজ- গ্রেট করা প্রণালীঃ – ক্যাপসিকাম-গুলোকে মাঝখান দিয়ে ভাগ করে কেটে লবণ পানিতে সিদ্ধ হতে দিন। ৫ মিনিট সিদ্ধ করুন। – একটি বড় পাত্রে কিমা, রসুন কুঁচি, পেঁয়াজ কুঁচি, লবণ, গোলমরিচ গুঁড়ো, সিজনিং সস, সয়া সস-এর মিক্সচার, ওটস- সব একসাথে মিশিয়ে নিন। – ডিমের সাথে ১ কাপ টমেটো সস মিশিয়ে নিন। এবার তা মাংসের মিশ্রণে ঢেলে দিন। – একটি বেকিং ট্রে-তে ক্যাপসিকামের টুকরোগুলো পাশাপাশি সাজিয়ে নিন। এবার এক এক করে কিমার মিক্সচার ঢেলে দিন প্রত্যেকটি ক্যাপসিকাম-এ। তার উপর বাকি টমেটো সস দিয়ে দিন। – এবার ওভেনে ৩৫০ ডিগ্রি তাপমা...