Posts

ক্রিস্পি লইট্টা ফ্রাই রেসিপি

উপকরণ : লইট্টা মাছ- ১/২ কেজি হলুদ গুড়া- ১/২ চা চামচ লাল মরিচ গুড়া- ১/২ চা চামচ আদা বাটা- ১/২ চা চামচ রসুন বাটা- ১/২ চা চামচ পেয়াজ বাটা- ১/২ চা চামচ লেবুর রস- ১ টেবিল চামচ জিরা, ধনিয়া ও গরম মসলা গুড়া- ১/২ চা চামচ গোলমরিচ গুড়া- ১/২ চা চামচ বেসন- ১ কাপ কর্ণফ্লাওয়ার- ২ টেবিল চামচ তেল- ভাজার জন্য লবণ- পরিমানমতো কীভাবে তৈরি করবেন ক্রিস্পি লইট্টা ফ্রাই ১) মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিন। এরপর মাছের মধ্যে একে একে আদা, রসুন, পেয়াজ বাটা, হলুদ-মরিচ গুড়া, জিরা, ধনিয়া, গরম মসলা গুড়া, লবণ, লেবুর রস দিয়ে মেরিনেট করে ১০/১৫ মিনিট রেখে দিন। ২) এরপর অন্য একটি পাত্রে বেসন, কর্নফ্লাওয়ার, গোলমরিচ ও অল্প একটু মরিচ গুড়া দিয়ে মিশিয়ে নিন। এবার পানি মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিন। ৩) চুলায় কড়াই বসিয়ে পরিমানমতো তেল দিয়ে গরম করে নিন। তেল গরম হয়ে আসলে ব্যাটারে মাছগুলো ডুবিয়ে ভালোমতো কোট করে ভেজে নিন। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নিন। ব্যস, রেডি হয়ে গেল ক্রিস্পি লইট্টা ফ্রাই। উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে পছন্দমতো সসের সাথে পরিবেশন করুন এই মজাদার খাবার See less

**সুস্বাদু খিচুড়ি রান্নার গুরুত্বপূর্ণ টিপস:**

**সুস্বাদু খিচুড়ি রান্নার গুরুত্বপূর্ণ টিপস:** ১. **চাল ও ডাল নির্বাচন:** - চিনিগুড়া বা সুগন্ধি ছোট দানার চাল (যেমন: গোবিন্দভোগ, কাটারিভোগ) ব্যবহার করুন। পুরাতন চালে স্বাদ ভালো হয়। - ডাল হিসেবে মুগ ডাল, মসুর ডাল বা দুটির মিশ্রণ নিন। ২. **প্রস্তুতিমূলক ধাপ:** - চাল ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখুন (ঝরঝরে খিচুড়ির জন্য)। - চাল ও ডালের মোট পরিমাণের **১.৫–২ গুণ পানি** দিন (চালের ধরন অনুযায়ী পানি সামঞ্জস্য করুন)। ৩. **মশলার ব্যবহার:** - **জিরা:** ভাজা জিরার গুঁড়া ব্যবহার করুন (কাঁচা জিরা নয়)। - **হলুদ:** অল্প পরিমাণে দিন (স্বাদে ভারসাম্য রাখতে)। - **ধনিয়া গুঁড়া:** খুব সামান্য দেবেন। - **আদা-রসুন:** রসুন বেশি, আদা কম দিন (অনুপাত: ২:১)। ৪. **রান্নার শেষ পর্যায়:** - **কাঁচামরিচ:** ফুটে উঠলে শেষে যোগ করুন। - **ঘি ও গরম মশলা:** গোলমরিচ, লবঙ্গ, তেজপাতার গুঁড়া ঘিয়ে মিশিয়ে খিচুড়ির উপর ছড়িয়ে দিন। **বোনাস টিপস:** - খিচুড়ি কিছুক্ষণ **ঢেকে রেখে** পরিবেশন করলে স্বাদ গভীর হয়। এই নিয়ম মেনে রান্না করলে **নিখুঁত ঝরঝরে ও সুগন্ধি খিচুড়ি** পাবেন! 😊

🪷🍁পোলাওয়ের সঙ্গে রং-বেরঙের সবজি

🪷🍁পোলাওয়ের সঙ্গে রং-বেরঙের সবজি থাকলে দেখতে যেমন সুন্দর লাগে, পুষ্টিও মেলে বেশ। আর খেতে সুস্বাদু তো বটেই। বাসায় থাকা বিভিন্ন সবজি দিয়েই রাধতে পারেন সুস্বাদু সবজি পোলাও। চলুন রেসিপি জেনে নেয়া যাক-👇👇 ------------- 🔸🔸সবজি পোলাও রেসিপি🔸🔸 ✍️উপকরণঃ ------------ ▪️সবজি বিভিন্ন ধরনের ১ কেজি ▪️পেঁয়াজ কুচি ১ কাপ ▪️পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ ▪️আদা বাটা ১ টেবিল চামচ ▪️রসুনবাটা ১ টেবিল চামচ ▪️গোলমরিচগুঁড়া ১ চা.চামচ ▪️জিরা গুড়া ১ চা.চামচ ▪️গরম মসলা ২ চা.চামচ ▪️কচকচ বাটা ১ চা.চামচ ▪️সয়াবিন তেল ১ কাপ ▪️কাঁচা মরিচ ৫-৬ টি ▪️টক দই ১/২ কাপ ▪️লবন স্বাদমত ▪️চিনি ১ টেবিল চামচ ▪️কেওড়া জল ১ টেবিল চামচ ▪️এলাচ,দারচিনি, লং,তেজপাতা ২ টি করে ▪️গরম পানি ৫ কাপ। ▪️বাসমতী চাউল ৩ কাপ 🧑‍🍳প্রস্তুত প্রনালীঃ ---------------- ▪️প্রথমে বাসমতী চাউল ১ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে প্যানে ১/২ কাপতেল দিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে। বাদামি রং হলে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুনবাটা,, গোলমরিচ গুড়া, জিরা গুড়া, গরম মসলা গুড়া, কচকচ বাটা, লবণ, টক দই এবং আধা কাপ পানি দিয়ে কষিয়ে নিব। তারপর সব সবজি দিয়ে দিব নেড়ে চেড়ে কাঁচা ম...

✅ সকল মসলার (Spices)-এর ইংরেজি নাম, উচ্চারণ ও বাংলা অর্থসহ:

✅ সকল মসলার (Spices)-এর ইংরেজি নাম, উচ্চারণ ও বাংলা অর্থসহ: 🧂 Turmeric (টারমারিক) – হলুদ 🧂 Cumin (কিউমিন) – জিরা 🧂 Coriander (করিয়ান্ডার) – ধনে 🧂 Chili Powder (চিলি পাউডার) – মরিচ গুঁড়া 🧂 Black Pepper (ব্ল্যাক পেপার) – গোল মরিচ 🧂 Mustard Seeds (মাস্টার্ড সিডস) – সরিষা 🧂 Fenugreek (ফেনুগ্রিক) – মেথি 🧂 Cardamom (কার্ডামম) – এলাচ 🧂 Cloves (ক্লোভস) – লবঙ্গ 🧂 Cinnamon (সিনামন) – দারুচিনি 🧂 Nutmeg (নাটমেগ) – জয়ফল 🧂 Mace (মেস) – জয়ত্রি 🧂 Bay Leaf (বে লিফ) – তেজপাতা 🧂 Star Anise (স্টার অ্যানিস) – চক্র ফুল 🧂 Caraway (ক্যারাওয়ে) – কালো জিরা 🧂 Fennel Seeds (ফেনেল সিডস) – মৌরি 🧂 Asafoetida (অ্যাসাফেটিডা) – হিং 🧂 Saffron (স্যাফরন) – জাফরান 🧂 Ginger Powder (জিঞ্জার পাউডার) – শুকনো আদা 🧂 Garlic Powder (গার্লিক পাউডার) – শুকনো রসুন 🧂 Dried Red Chili (ড্রায়েড রেড চিলি) – শুকনো লাল মরিচ 🧂 Green Chili (গ্রীন চিলি) – কাঁচা মরিচ 🧂 Dry Mango Powder (ড্রাই ম্যাঙ্গো পাউডার) – আমচুর 🧂 Panch Phoron (পাঁচ ফোরন) – পাঁচ মিশালি মসলা 🧂 Tamarind (ট্যামারিন্ড) – তেঁতুল 🧂 Celery Seeds (সেলা...

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

🔸🔸 🌼যারা একটু ভিন্নধরনের ও ঝরঝরে সী-ফুড ডিশ ট্রাই করতে চান, তাদের জন্য এই "ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন" রেসিপিটি একেবারে পারফেক্ট। রেস্টুরেন্টে যেমন মজাদার ফ্লেভার হয়, এখন ঘরেই আপনি সেই স্বাদ পেতে পারেন সহজ উপায়ে! ✍️উপকরণঃ ----------- (৪ জনের জন্য): 🔹🔹🔹সালমনের জন্য: ▪️সালমন ফিলে – ৪টি (প্রতি পিস ৬ আউন্স, চামড়া ▪️থাকতেও পারে না-ও থাকতে পারে) ▪️লবণ – ১ চা চামচ ▪️গোলমরিচ – স্বাদমতো (প্রায় ১/৮ চা চামচ) ▪️অলিভ অয়েল – ১ টেবিল চামচ 🔹🔹🔹স্টাফিং এর জন্য: ▪️রান্না করা চিংড়ি কুচি – ½ কাপ ▪️কাঁকড়া মাংস (ক্র্যাব মিট) – ½ কাপ ▪️ক্রিম চিজ – ২ আউন্স (নরম করা) ▪️মায়োনেজ – ২ টেবিল চামচ ▪️ডিজন মাস্টার্ড – ১ টেবিল চামচ ▪️লেবুর রস – ১ চা চামচ ▪️রসুন কুচি – ১ কোয়া ▪️ওল্ড বে সিজনিং বা কজন মসলা – ১ চা চামচ ▪️মোজারেলা বা পারমিজান চিজ – ¼ কাপ (গ্রেট করা) ▪️পার্সলে কুচি – ১ টেবিল চামচ 🔹🔹🔹 টপিং (ঐচ্ছিক): ▪️গলানো মাখন – ২ টেবিল চামচ ▪️সামান্য স্মোকড পাপরিকা ▪️গার্নিশের জন্য অতিরিক্ত পার্সলে 🧑‍🍳 রান্নার পদ্ধতি ধাপে ধাপেঃ -------------------------- ✅ধাপ ১: সালমন তৈরি ▪️১. সালমন ফিলেগ...

এমপানাদাস রেসিপি

সকালের নাস্তায় মজাদার চিকেন এমপানাদাস রেসিপি ভিন্ন স্বাদের এই খাবারটি খুবই জনপ্রিয় এবং খেতেও খুব সুস্বাদু । ছোট বড় সবার পছন্দ হবে । তৈরি করা ও খুব সহজ চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি… যা যা প্রয়োজন খামিরের জন্য ময়দা — ৩ কাপ চিনি– ১/৪ কাপ গুড়ো দুধ– ১/৪ কাপ তেল/বাটার — ১/৪ কাপ ইস্ট– ১ টে চামচ ডিম– ১ টি লবন– ১ চা চামচ পানি– পরিমানমত ওপরের সব উপকরন হালকা গরম পানি দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কোন গরম জায়গায় যেমনঃ জ্বলন্ত চুলার পাশে অথবা সুইচড অফ ওভেনের ভেতরে ২-৩ ঘন্টা রেখে দিন ফুলে ওঠা পর্যন্ত। ফিলিং-এর জন্য চিকেন ব্রেস্ট– ১টি দেড় কেজি মুরগীর আদা বাটা–১ চা চামচ রসুন বাটা– ১ চা চামচ সয়াসস– স্বাদমতো (সয়াসস লবণের কাজ করে) গোল মরিচগুড়ো– ১/২ চা চামচ টমাটো সস– ১/৪ কাপ তেল– ১ টে চামচ আরও দিতে পারেন : ক্যাপসিকাম কুচি, গাজর, পেঁপে অথবা আপনার পছন্দমতো যে কোনো সবজি ও চীজ। প্যানে তেল গরম করে চিকেন, আদা-রসুন বাটা ও সয়াসস মিশিয়ে ভেজে নিন। সবজি দিতে চাইলে সবজি দিয়ে আবার ভেজে নিন। চিকেন ও সবজি সেদ্ধ হলে টমাটো সস ও গোল মরিচ গুড়ো দিয়ে নাড়ুন। হয়ে গেলে নামিয়ে ১০-১২ ভাগে ভাগ করে র...

ক্লোড কফি🎀

ক্লোড কফি🎀 ........রেসিপি........ উপকরনঃ ★কফি পাউডার - ২ চা চামুচ। ★চিনি - ২ চা চামুচ। ★দুধ-১ কাপ। ★নরমাল পানি - হাফ কাপ। ★আইসক্রিম-১ স্কুপ চকলেট। ★বরফ কুচি-পরিমান মতো। প্রস্তুত প্রনালীঃ ★প্রথমে কফি এবং চিনি সামান্য পরিমান পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এরপর তার মধ্যে এক এক করে দিতে হবে দুধ- পরিমাণ মতো পানি এবং বরফ কুচি। ★আবারো ভালো ভাবে ব্লেন্ড করে নিতে হবে। যখন ফ‍্যানা হবে তখন ঢাকনা খুলে তার মধ্যে দিতে হবে আইসক্রিম। আবার ও ভালো ভাবে ব্লেন্ড করে নিতে হবে। ★এরপর ব্লেন্ডার থেকে নামিয়ে একদম ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে আরো কিছু বরফ কুচি দিয়ে খুব সহজে পরিবেশন করুন এই সহজ এবং গরমের জন্য পারফেক্ট কোল্ড কফি রেসিপি।