Chick soup

 "চিকেন স্যুপ"

-------------------
একজন আপু রিকুয়েষ্ট করেছিলেন চিকেন স্যুপ রেসিপির জন্য
আমি যেভাবে তৈরি করি, তাই শেয়ার করলাম।
উপকরণ:
--------------
* মুরগির বুকের মাংস - হাফ
*পানি -৪ কাপ
*কর্ণফ্লাওয়ার- ৩ টেবিল চামচ,
*ডিম- ২ টি,( সাদা অংশ ফেটানো)
*সয়াসস- ১ টেবিল চামচ,
*চিলি সস- ১ টেবিল চামচ,
*টমেটো সস- ১ টেবিল চামচ,
*ভিনেগার- ১ চা চামচ,
*আদা বাটা- ১ চা চামচ,
*রসুন বাটা- ১ চা চামচ,
*গোলমরিচের গুঁ৩- হাফ চা চামচ,
*গাজর কিউব করে কাটা- আধা কাপের কম,
*কর্ন- ২ টেবিল চামচ,
*পেঁয়াজ পাতা- ২ টেবিল চামচ,
* টেস্টিং সল্ট - ১ চা চামচ
*তেল- ১ টেবিল চামচ,
প্রস্তুত প্রণালী :
---------------------
স্যুপ তৈরি করার প্রথমে একটি প্যানে ৪ কাপ পানি তে মুরগির বুকের মাংস, কাটা গাজর, কর্ন, আদা বাটা,রসুন বাটা,গোলমরিচের গুঁড়ো, তেল ও স্বাদমতো লবণ দিয়ে ১৫ মিনিটের জন্য সিদ্ধ করে নিবো।
এখন একটা বাটিতে কর্ণফ্লাওয়ার এক পানিতে গুলে রাখবো আর অন্য আরও একটি বাটিতে ২ টো ডিমের সাদা টুকু নিয়ে ফেটিয়ে রাখবো।
১৫ মিনিট পর চুলা বন্ধ করে মুরগির বুকের মাংস তুলে নিবো আর সিদ্ধ পানিটা চিকেন স্টক রেখে দিবো।
এবার বুকের মাংসটি চিকন বা কিউব করে কেটে নিবো বা হাত দিয়ে ছাড়িয়ে, চিকেন স্টকে দিবো।
এবার দিবো,সয়াসস,চিলি সস,টমেটো সস দিয়ে কিছুক্ষণ জ্বাল করে নিবো।
তারপর বাটিতে পানি দিয়ে গুলে রাখা কর্ণফ্লাওয়ার আস্তে আস্তে স্যুপে দিবো আর নাড়বো।
( এক হাতে কর্ণফ্লাওয়ার গুলা বাটি আর অন্য হাতে চামচ)
এখন ডিমের সাদা ফেটানো একই ভাবে আস্তে আস্তে দিবো আর অন্য হাত দিয়ে নাড়বো।
৩ মিনিট চুলায় রেখে চুলা বন্ধ করে দিয়ে, পেঁয়াজ পাতা কাটা ও ১ চা চামচ টেস্টিং সল্ট দিবো।
ভিনেগার ১ চা চামচ দিবো।
( অনেকে ঝাল খেতে চাইলে, কাঁচামরিচ মিহি কুঁচি করে ভিনেগারে ভিজিয়ে দিতে পারেন)
গরম গরম চিকেন স্যুপ তৈরি হয়ে গেলো...

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম