চিকেন সাসলিক তৈরির রেসিপি শেয়ার করছি!
আসসালামু আলাইকুম
চিকেন সাসলিক তৈরির রেসিপি শেয়ার করছি!
যা যা লাগবেঃ
আদা +রসুন বাটা একত্রে - দেড় চা চামচ
মরিচের গুঁড়া - এক চা চামচ
জিরা গুঁড়া - আধা চা চামচ
(গোল মরিচ+গরম মসলা) গুঁড়া -১/৪ চা চামচ করে
সয়া সস - দেড় চা চামচ
টমেটো সস - এক টেবিল চামচ
লেবুর রস অথবা সিরকা -দেড় চা চামচ
লবন - স্বাদ মতো
তেল - দুই টেবিল চামচ
ক্যাপসিকাম+পেঁয়াজ+গাজর - ইচ্ছে অনুযায়ী(গাজর ব্যবহার করলে হাফ সেদ্ধ করে নিবেন)
সাসলিক কাঠি - চার,পাঁচ টা (২০ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবেন)
প্রস্তুত প্রনালীঃ
হাড় ছাড়া মুরগির বুকের মাংস কিউব করে কেটে নিয়ে (ক্যাপসিকাম,পেঁয়াজ, গাজর) ছাড়া বাকি সব গুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে মেরিনেট করে রাখবেন আধা ঘন্টা।আধা ঘন্টা পর চিকেনের সাথে কিউব করে কাটা ক্যাপসিকাম,পেঁয়াজ,গাজর ভালো ভাবে মিশিয়ে সাসলিকের কাঠিতে গেঁথে নিয়ে প্যানে তেল গরম করে সাসলিক গুলো উল্টে পাল্টে ১০-১২ মিনিটের মতো ফ্রাই করে নামিয়ে নিবেন।(ফ্রাই করার সময় দু'এক বার তেল ব্রাশ করে দিবেন)।
ধন্যবাদ 


Repost
Comments
Post a Comment