১৫ রকমের শরবত এর রেসিপি


☺️♥️✌️
কেন খাবেন?? 👇👇
১....কাঁচা মিঠা আমের শরবত :
উপকরণঃ
৩টা কাঁচা আম
স্বাদ মতো লবণ
১/২কাপ চিনি
২টে চামচ লেবুর রস
পরিমাণ মতো ঠান্ডা পানি
৩/৪টা কাঁচামরিচ বিচি ফেলে দিয়ে মিহি কুচি
কিছু আইস কিউব
পদ্ধতি:
প্রথমে কাঁচা আম ধুয়ে পানি ঝরিয়ে চামড়া ছাড়িয়ে কেটে স্লাইস করে নিবো।
এবারে আমের স্লাইস গুলো প্রথমে ব্লেন্ড করে নিবো। এবং আম ব্লেন্ড হয়ে গেলে এর সাথে পরিমাণ মতো ঠান্ডা পানি, কাঁচামরিচ কুচি,স্বাদ মতো লবণ,চিনি মিশিয়ে আবারো ব্লেন্ড করে নিবো । খেয়াল রাখবো যাতে সব ঠিক মতো ব্লেন্ড হয়।
সবশেষে গ্লাসে ঢেলে আইস কিউব দিয়ে পরিবেশন করবো এই গরমে ইফতারে অসাধারণ প্রশান্তির পানীয় কাঁচা মিঠা আমের শরবত।
২...জামের খাট্টা মিঠা শরবত :
উপকরণঃ
২৫০ গ্রাম জাম
স্বাদমতো বিট লবণ
৩ টেবিল চামচ পুদিনা পাতা
১/৩ কাপ চিনি
১/২ চা চামচ চাট মশলা
স্বাদমতো লবণ
কিউব আইস
১ টেবিল চামচ লেবুর রস
কিছু লেবুর স্লাইস
কয়েকটি আস্ত পুদিনা পাতা
দেড় কাপ পানি
পদ্ধতি:
জাম বীজ ছাড়িয়ে নিন।
ব্লেনডারে জাম, পানি, পুদিনা পাতা, বিট লবণ, চিনি, চাট মশলা, লেবুর রস ও লবণ দিয়ে ভালোকরে ব্লেন্ড করে নিন।
গ্লাসে আইস কিউব, পুদিনা ও লেবুর স্লাইস দিন। ব্লেন্ডেড জামের শরবত ঢেলে পরিবেশন করুন।
৩...দিলখুস শরবত :
উপকরণঃ
৮ গ্লাস গরুর দুধ
২ গ্লাস পানি
৪ টে চামচ গুড়া দুধ
৭ চা চামচ তোকমা দানা (পানিতে ভিজিয়ে রাখতে হবে)
৮-১০ টা কাঠবাদাম কুঁচি বাদামের
৮ চা-চামচ রুহআফজা
১৬ চা চামচ চিনি
পদ্ধতি:
গরুর দুধে পানি, গুড়া দুধ ও চিনি মিশিয়ে জ্বাল দিতে হবে বেশ কিছুক্ষণ। দুধ কিছুটা ঘন হয়ে আসলে এরমধ্যে কাঠবাদাম কুুঁচি, রুহ্ আফজা ও তোকমা দানা দিয়ে আরো কিছুক্ষণ জ্বাল দিতে হবে।
নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে ৫-৬ ঘন্টার জন্য । ইফতারের সময় পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা কুল কুল দিলখুশ শরবত।
৪...জামরুলের শরবত:
উপকরণঃ
৫/৬ টা পাকা জামরুল
১ টে চামচ গুর
সামান্য লবণ (স্বাদ‌বাড়াতে ভূমিকা রাখে)
পরিমাণ মতো পানি
১ স্লাইস লেবু
পরিমাণ মতো পানি
পদ্ধতি:
প্রথমে জামরুল গুলো মাঝখানের বিচি ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিবো।
এবারে পরিমাণ মতো পানি এর সাথে জামরুলের টুকরা গুলো ও বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে।
এবারে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুন মজাদার জামরুল এর শরবত।গুর ব্যবহার করায় সুন্দর একটা রং এসেছে, এবং সুপেয় হয়েছে।
৫.....বাদামের শরবত :
উপকরণঃ
২/৩ কাপ আমন্ড
দেড় কাপ দুধ
স্বাদমতো চিনি
লবণ
২ ফোঁটা গোলাপজল
পুদিনা পাতা কয়েকটি
পানি পরিমাণ মতো
পদ্ধতি:
্যানে গরম পানি ফুটিয়ে তাতে বাদাম দিয়ে রাখতে হবে ৫ মিনিট।
৫ মিনিট পর বাদামের খোসা ছাড়িয়ে নিতে হবে।
এবার ব্লেন্ডারে পানি বাদা সব উপকরণ একসাথে দিয়ে ব্লেন্ড করতে হবে।
শরবতের ঘনত্ত্ব পছন্দ মতো করার জন্য ইচ্ছামত পানি মিশিয়ে নিলেই বাদামের শরবত তৈরি হয়ে যাবে।
৬...সাবু ও ফ্রুটস শরবত :
উপকরণঃ
১০০ গ্রাম বড়ো দানার সাবু।
দুটি স্ট্রবেরি।
একটি কিউই।
কালো আঙ্গুর এক কাপ।
সবুজ আঙ্গুর হাফ কাপ।
৪ টুকরো তরমুচ।
1 চিমটি বীট নুন।
পরিমান মতো গুঁড়ো চিনি।
মিলকমেড পরিমান মতো।
একটু পেস্তা কুচি।
পুদিনা পাতা।
পদ্ধতি:
প্রথমেই সব ফল ভালো করে ধুয়ে কেটে নিতে হবে।আর মিক্সিং বোলে ভালো করে পেস্ট করে নিয়ে একটি পাত্রে রাখতে হবে।
সাবু ঘন্টা খানেক ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়ে ছাঁকনি র সাহায্যে ছেঁকে ঠান্ডা জল ছাঁকনির মধ্যে দিয়ে ধুয়ে মিক্সিতে পেস্ট করে একটি পাত্রে রাখতে হবে।
এবার একটি পাত্রে পেস্ট সাবু,পেস্ট ফল দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে মেশাতে হবে।এড করতে হবে চিনির গুঁড়ো,বীট লবন ও মিলকমেড।খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঘণ্টা খানেক ফ্রিজে রেখে দিতে হবে।তারপরে বের করে গ্লাসে ঢেলে উপর থেকে পেস্তা কুচি ও পুদিনা পাতা দিয়ে সুন্দর করে সার্ভ কোর্টের হবে।জমে যাবে দোল উৎসব আর স্বাদ পাবে নতুন শরবতের।
৭....বেলের শরবত :
উপকরণঃ
১টি পাকা বেল
৩চা চামচ চিনি
১/২ চা চামচ বিট লবণ
২গ্লাস ঠান্ডা জল
২চা চামচ লেবুর রস
পরিমাণ মত সাজানোর জন্য পুদিনা পাতা
পদ্ধতি:
প্রথমে বেল ফাটিয়ে নিয়ে, চামচ দিয়ে পুরো বেল ত বের করে নিয়ে এক গ্লাস জলে ভিজিয়ে রাখতে হবে ১০মিনিট
১০মিনিট পর ভালো করে হাতের সাহায্যে চিপে সব রস বের করে নিতে হবে।এবার ছেঁকে নিতে হবে।
এবার ওই পাল্প এর সাথে এক গ্লাস ঠান্ডা জল, বিট লবণ, চিনি,লেবুর রস মিশিয়ে, পুদিনা পাতা দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।
৮....দুধ দিয়ে তরমুজের শরবত:
উপকরণঃ
১.৫ কাপ টুকরো করা তরমুজ
৩ চা চামচ চিনি
২ কাপ ঠান্ডা ফুল ফ্যাট দুধ
১/২ কাপ মিহি তরমুজের কুচি
১/৪ কাপ ঠান্ডা জল
পরিমাণ মত বরফের টুকরো
১/২ চা চামচ গোলাপ জল
পদ্ধতি:
ব্লেন্ডারে তরমুজের টুকরো ও চিনি দিয়ে ব্লেন্ড করুন।
এরপর দুধ দিয়ে আবার ব্লেন্ড করুন।
এর মধ্যে ঠান্ডা জল ও গোলাপ জল মেশান।
গ্লাসে ঢেলে বরফ কুচি ও মিহি কাটা তরমুজের কুচি দিয়ে পরিবেশন করুন।
৯....জিরা শরবত :
উপকরণঃ
4 গ্লাস ঠান্ডা জল
1 চা চামচ গোটা জিরে
6-8 টা গোলমরিচ
1টেবিল চামচ বিটলবণ
2 টো লেবুর রস
স্বাদ মত সাদা লবণ
4-5 টা পুদিনা পাতা
1 চা চামচ চাট মশালা
প্রয়োজন মত বরফে রটুকরো
পদ্ধতি:
প্রথমে জিরে ও গোলমরিচ শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিতে হবে।
এবার একটা মিক্সি জারে অল্প জল দিয়ে তার মধ্যে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।
তার পর বড় একটা পাত্রে মিশ্রণ টা ঢেলে নিয়ে পাত্রে বাকি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্লাসে গ্লাসে ঢেলে নিতে হবে।
ওপরে বরফের টুকরো দিয়ে পরিবেশন করুন জিরা ওয়াটার বা জিরা সরবত।
১০....আঙ্গুরের শরবত :
উপকরণঃ
2 কাপ আঙ্গুর
2-3টেবিল চামচ চিনি(যদি আঙ্গুর মিষ্টি হয় তাহলে না দিলেও হবে)
1চুটকি বিট নুন
1টেবিল চামচ লেবুর রস
5-6 টুকরো বরফ
1 কাপ জল
প্রয়োজন অনুযায়ী সাজানোর জন্য আঙ্গুরের টুকরো
পদ্ধতি:
প্রথমে একটি ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিতে হবে।
এরপর ছাঁকনি দিয়ে ভাল করে ছেঁকে নিতে হবে।
সাভিং গ্লাসে ঢেলে সুন্দর করে সাজিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করতে হবে।
১১...পুদিনা জল জিরার শরবত :
উপকরণঃ
1 কাপ পুদিনা পাতা
1 কাপ ধনেপাতা
3 টি পাতিলেবুর
2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো
1/2টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
স্বাদমতো বিট নুন
1 চিমটি হিং
5টেবিল চামচ চিনি
1 ছোট টুকরো আদা
টুকরো প্রয়োজনমতো বরফের
প্রয়োজন মত সাজানোর জন্য গোল করে কাটা পাতিলেবু
পরিমাণ মতো ঠান্ডা জল
পদ্ধতি:
পুদিনা পাতা, ধনেপাতা, আদা, বিট লবণ, ভাজা জিরা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিনি, হিং, সামান্য জল দিয়ে মিক্সারে ভালো করে মিহি পেস্ট করে নিতে হবে.
এবার একটি ছাকনির সাহায্যে ছেঁকে নিতে হবে.
এবার গ্লাসে 4-5 টুকরো বরফ দিয়ে 2 টেবিল চামচ লেবুর রস দিতে হবে. এবার প্রয়োজনমতো গ্লাস অনুযায়ী পুদিনা আর জল জিরার রস দিতে হবে. এরপর গ্লাসভর্তি করে ঠান্ডা জল দিয়ে একটি চামচের সাহায্যে নাড়িয়ে নিতে হবে. উপর থেকে লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করতে হবে. লবণ মিষ্টি লাগলে পরে দিতে হবে.
১২...কাঁচা আমের স্পেশাল শরবত :
উপকরণঃ
১ টা কাঁচা আম(টুকরো করা)
৪ টেবিল চামচ গুঁড়ো চিনি
১টেবিল চামচ ধনেপাতা কুচি
১ চা চামচ বীট লবণ
১/৪ টেবিল চামচ সাদা লবণ
১ টেবিল চামচ লেবুর রস
১ চা চামচ ভাজা জিরের গুঁড়ো
১টি ছোট কাঁচালঙ্কা কুচি
৩-৪ টুকরো আইস
পদ্ধতি:
প্রথমে আম টা ভালো করে ধুয়ে পরিস্কার করে খোসা ছাড়িয়ে আঁটি বাদে ছোট ও পাতলা টুকরো করে নিন.ধনেপাতা কুচিয়ে রাখুন,চিনি গুঁড়ো করে নিন.জিরে শুকনো কড়াই এ ভেজে গুঁড়ো করে নিন.
এবার গ্রাইন্ডারের একটি জারে আমের টুকরো, ধনেপাতা কুচি,লঙ্কা কুচি,লেবুর রস,বীট নুন, সাদা নুন,চিনি ও ভাজা জিরের গুঁড়ো দিয়ে কম ক. ১/২ কাপ জল দিয়ে স্মুথ করে ব্লেন্ড করে নিন।
এরপর ওতে আরোও ১ কাপ ঠান্ডা জল ও ২/৩ টুকরো আইস দিয়ে আবারও একবার ব্লেন্ড করে নিন. এবার গ্লাসে শরবত ঢেলে ওপর থেকে আইস কিউব দিয়ে গ্লাসের কানায় লেবু স্লাইস দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত পরিবেশন করুন.(বি.দ্র---যদি কেউ পুদিনা পাতা দিতে চান দিতে পারেন,আমার এই মাপের জন্য ৪/৫ টি পুদিনা পাতা যথেষ্ট)
১৩...আম গাজরের শরবত :
উপকরণঃ
১.৫কাপ(৪ টা মাঝারি) গাজর ছাল ছাড়িয়ে ছোট করে কাটা,
২ কাপ(১ টা বড়) কাঁচা আম ছাল ছাড়িয়ে ছোট করে কাটা,
১ চা চামচ আদা বাটা
১/২ চা চামচ / স্বাদ অনুসারে নুন
২ চা চামচ / স্বাদ অনুসারে বিটনুন
১/২ / স্বাদ অনুসারে লেবুর রস
১ চা চামচ / স্বাদ অনুসারে গোলমরিচের গুঁড়ো
২কাপ জল
পদ্ধতি:
গাজর, কাঁচা আম, আদা বাটা, নুন, বিটনুন, লেবুর রস, গোলমরিচের গুড়ো আর জল মিক্সার গ্রাইন্ডার এ দিয়ে মিহি পেস্ট করে নাও।
একটা বড় বাটির ওপর ছাঁকনিটা রাখ । এবার পেস্ট টা ছাঁকনিতে ঢেলে দাও । একটা চামচ দিয়ে চেপে চেপে জুস বার করে ছেঁকে নাও । আমার ২ ১/২ কাপের একটু বেশি জুস হয়েছে ।
কিছু বরফ দিয়ে একটা কাঁচের গ্লাসে পরিবেশন করো । ডেকোরেশনের জন্য একটা লেবু গোল করে কেটে গ্লাসের উপর দেওয়া যেতে পারে । ছাতা সমেত স্ট্র দিলেও ভালো লাগে ।
কিছু না থাকলে পুদিনা পাতা দিয়ে ও ডেকোরেশন করা যায় ।
১৪...ছাতুর শরবত :
উপকরণঃ
৩টেবিল চামচ ছোলার ছাতু
২-২.৫ চা চামচ চিনি
১/২ চা চামচ সাদা লবণ
১/৪ চা চামচ বিট লবণ
১ চা চামচ পাতিলেবুর রস
১ চা চামচ পেঁয়াজ কুচি
১ টা কাঁচালঙ্কা কুচি
১ চা চামচ ভাজা জিরে গুঁড়ো
পদ্ধতি:
একটা মিক্সিং জারে প্রথমে ছাতু সাদা লবণ, চিনি ও হাফ গ্লাস জল দিয়ে ২০ সেকেন্ড মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে
ঘোরানো হলে ওর মধ্যে আরোও হাফ গ্লাস ঠান্ডা জল দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লেবুর রস আর বীট লবণ দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিে নিতে হবে
এবার একটি গ্লাসে ঢেলে ওপর থেকে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে (গরমের দিনে খুব প্রয়োজনীয় এবং সুস্বাদু শরবত)
১৫...সাবুদানার শরবত :
উপকরণঃ
২কাপ দুধ
৪চা চামচ চিনি
৩চা চামচ সাবুদানা
১চা চামচ কাস্টার্ড পাউডার
১০টি কাজুবাদাম
১০টি আমন্ড বাদাম
২চা চামচ টুটি ফুটি
৫টি কালো আঙ্গুর
৫টি সবুজ আঙ্গুর
২টি ছোট এলাচ
পদ্ধতি:
প্রথমে সাবুটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর এটা সেদ্ধ করে নিতে হবে।
সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে ঠান্ডা জল ঢেলে স্টার্চ বার করে নিতে হবে।
এবার দুধ টা ফুটতে দিতে হবে । দুধের মধ্যে এলাচ দিয়ে দিতে হবে।
কিছুটা দুধের মধ্যে কাস্টার্ড পাউডার টা গুলে নিতে হবে।
এবার দুধ ফুটে উঠলে ওর মধ্যে চিনি আর কাস্টার্ড পাউডার এর মিশ্রন দিয়ে দিতে হবে।
এবার ওর মধ্যেই কেটে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে দিতে হবে।
এবার গ্যাসের ফ্লেম অফ করে ওর মধ্যে সেদ্ধ করে রাখা সাবুটা মিশিয়ে দিতে হবে।
এবার পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য।
১ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে ওর মধ্যে কেটে রাখা আঙ্গুর আর টুটি ফুটি দিয়ে গেলাসে দিয়ে পরিবেশন করতে হবে।
#নিত্য নতুন সহজ রেসিপি টিপস্ পেতে পেইজটি ফলো দিয়ে শেয়ার করে রাখতে পারেন।
@highlights @top fans #followers #everyone

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম