♦️স্টাফড বেকড ক্যাপসিকাম♦️

 


বিকেলের নাস্তায় আজকে নিয়ে আসলাম একটু অন্যরকম মজাদার একটি রেসিপি, যা খেতেও দারুণ ও সাথে স্বাস্থ্যকর খাবারও বটে- স্টাফড বেকড ক্যাপসিকাম। এটি তৈরির সহজ রেসিপিটি দেখে নেই চলুন।👇👇👇
✅উপকরণঃ
ক্যাপসিকাম- ৪ টি (৩ রঙের রাখলে দেখতে ভালো লাগবে)
বিফ / চিকেন কিমা- ১ পাউন্ড
পেঁয়াজ- ১ টি, মিহি কুঁচি
রসুন কুঁচি- ১ চা চামচ
লবণ- ১/২ চা চামচ
গোলমরিচ গুঁড়ো- ১/২ চা চামচ
সিজনিং সস- ১ টেবিল চামচ
ডিম- ১ টি
ওটস- ১/৩ কাপ
সয়া সস, তেঁতুলের কাঁথ ও সাদা ভিনেগারের মিশ্রণ- ১ টেবিল চামচ
টমেটো সস- ২ কাপ
মোযারেলা ও ঢাকাইয়া চিজ- গ্রেট করা
✅প্রণালীঃ
▪️– ক্যাপসিকাম-গুলোকে মাঝখান দিয়ে ভাগ করে কেটে লবণ পানিতে সিদ্ধ হতে দিন। ৫ মিনিট সিদ্ধ করুন।
▪️– একটি বড় পাত্রে কিমা, রসুন কুঁচি, পেঁয়াজ কুঁচি, লবণ, গোলমরিচ গুঁড়ো, সিজনিং সস, সয়া সস-এর মিক্সচার, ওটস- সব একসাথে মিশিয়ে নিন।
▪️– ডিমের সাথে ১ কাপ টমেটো সস মিশিয়ে নিন। এবার তা মাংসের মিশ্রণে ঢেলে দিন।
▪️– একটি বেকিং ট্রে-তে ক্যাপসিকামের টুকরোগুলো পাশাপাশি সাজিয়ে নিন। এবার এক এক করে কিমার মিক্সচার ঢেলে দিন প্রত্যেকটি ক্যাপসিকাম-এ। তার উপর বাকি টমেটো সস দিয়ে দিন।
▪️– এবার ওভেনে ৩৫০ ডিগ্রি তাপমাত্রায় ৩০ মিনিটের জন্য বেক করুন। বের করে উপরে চিজ দিয়ে দিন, আবার ৫-৮ মিনিটের জন্য বেক করুন।
▪️– নামিয়ে পরিবেশন করুন গরম গরম বেকড স্টাফড ক্যাপসিকাম!
রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে। #ইউনিক ও নতুন নতুন রেসিপি পেতে আমার পেইজে নিয়মিত লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকুন।

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম