চিংড়ি দিয়ে তেল ছাড়া সবজি সিদ্ধ...

 চিংড়ি দিয়ে তেল ছাড়া সবজি সিদ্ধ...

সবজিটা কিন্তু অনেক মজার৷
একদম পেট ভরে খাওয়া যায়৷
ডায়েটের জন্য বেস্ট 🥰🥰🥰
লাগবে..
🔸হাফ কেজি বিভিন্ন রকম সবজি চিকন লম্বা করে কাটা যেন দ্রুত সিদ্ধ হয়ে যায়৷
(বরবটি,গাজর,কাকরোল,চিচিঙ্গা, ধুন্দল, ঝিংগা,ফুলকপি,পাতাকপি যেটা ইচ্ছে নিতে পারেন)
🔸২/৩ টা চিংড়ি মাছ অথবা চিংড়ি শুটকি ভালো করে পরিষ্কার করে নেয়া (আমি শুটকি নিয়েছি)
🔸বড়ো ২/৩ কোয়া রসুন থেতো করে নেয়া৷
🔸২ টা কাচামরিচ ফালি
🔸১/২ চা চামচ তেল (ইচ্ছে)
🔸লবন স্বাদমতো
🔶আধা চামচ তেলে রসুন এবং চিংড়ি হালকা ভেজে ১ লিটার পানি এবং লবন দিয়ে দিবো৷ শুটকি এবং তেল চাইলে স্কিপ করতে পারবেন৷ তবে অন্তত কয়েক ফোটা দেয়াই ভালো৷
🔶পানিতে বলগ আসলে মোটা সব্জি আগে তার ২ মিনিট পরে হালকা সবজি গুলো দিয়ে ৫-৬ মিনিট বা হাফ সিদ্ধ করে নিবেন৷ চুলার জ্বাল হাই হিটে থাকবে৷
🔶সবজি হাফ সিদ্ধ হয়ে গেলে লবন চেক করে কাচামরিচ ফালি এবং ইচ্ছে মতো ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবেন৷
🔶নামিয়ে এক টুকরো লেবুর রস দিয়ে চাইলে ভাতের সাথেও খেতে পারবেন আবার এমনি এমনিও খেতে পারবেন৷ আমার খুব পছন্দ৷ 🥰
আমার সব ক্লাসের ডিটেইলস এই লিংকের পোস্টে দেয়া আছে 🥰

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম