"গরুর মাংসের কালা ভুনা "
"গরুর মাংসের কালা ভুনা "
---------------------------------------
চট্টগ্রামের ঐতিহ্যবাহি গরুর মাংসের কালাভুনা রেসিপি নিয়ে এসেছি।
এই রান্নার জন্য রিকুয়েষ্ট করেছিলেন একজন আপু,
চলুন রান্না শুরু করি-------
--------------
*গরুর মাংস- ২ কেজি( হাড় সহ)
*পেঁয়াজ - ১ কাপ ( কিউব করে কাটা)
*তেজপাতা- ২ টা
* আদা বাট - দেড় টেবিল চামচ
*রসুন বাটা- দেড় টেবিল চামচ,,
*মরিচের গুঁড়ো - দেড় টেবিল চামচ,
*হলুদের গুঁড়ো - ১ চা চামচ,
*.ধনিয়ার গুঁড়ো - ১ টেবিল চামচ,
*জিরার গুঁড়ো - দেড় চা চামচ,
*এলাচ- ৬ টা,
*দারুচিনি - ৩ টা
*পেঁয়াজ বেরেস্তা- ১ কাপ,
* লবণ- পরিমাণ মতো,
*তেল- পরিমাণ মতো,
,কালাভুনার স্পেশাল মসলা
----------------------------------------
*দারুচিনি -৩ টা
*লবঙ্গ -৭ টি,
*স্টার আনিস- ১ টা
*জয়ত্রী -অর্ধেকটা,
* কালো গোলমরিচ -আধা চা চামচ,
*সাদা গোলমরিচ -আধা চা চামচ,
* মিষ্টি জিরা বা মৌরি- ১ চা চামচ,
*জিরা-১ চা চামচ,
*বড় এলাচ- ৫ টা,
*রাঁধুনি- ১ চা চামচ,
**ছোট এলাচ- ৫ টা,
*জয়ফল-১ টার হাফ,
*তেজপাতা- ৩ টা ( কেটে নিবে)
(এবার সব গুলো একসাথে ব্লেন্ডারে গুঁড়ো করে নিবো)
কালাভুনার স্পেশাল বাগার
-----------------------------------------
*সরিষার তেল- ১ কাপ,
*শুকনো মরিচ- ৫-৬ টা,
*রসুন কুচি- ১ চা চামচ,
*আদা কুচি- ১ চা চামচ,
*পেঁয়াজ কুচি- ১ কাপ,
শেষ পর্ব
---------------
*ভাজা জিরা- ১ চা চামচ,
*পেঁয়াজ কুচি - আধা কাপ
প্রস্তুত প্রণালী :
--------------------
প্রথমে কালাভুনার স্পেশাল মসলা ব্লেন্ডারে গুঁড়ো করে নিবো।
তারপর হাড়সহ গরুর মাংস কেটে ধুয়ে নিবো। ভাল ভাবে পানি ঝরিয়ে রাখবো।
এবার যে প্যানে রান্না করবো,তার মধ্যে মাংস গুলো রাখবো। এবার মাংসে, পেঁয়াজ কিউব করে কাটা দিবো,তারপর,আদা বাটা,রসুন বাটা,
ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ুলাচ,দারুচিনি, তেজপাতা,পেঁয়াজ বেরেস্তা, হাফকাপ তেল, লবণ এবং স্পেশাল কালাভুনা মসলা দিয়ে ভাল করে মেখে মিবো,যেনো প্রতিটি মাংসের টুকরোতে যেনো মসলা ঢুকে। এবার ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো।
৩০ মিনিট পর মাংসের প্যানকে চুলায় বসিয়ে দিবো, আর রান্না করবো মিডিয়াম আঁচে।
মাঝে নেড়ে দিবো যেনো প্যানে না লাগে। ১০ মিনিট পর ঢাকনা তুলে দেখবো,মাংস থেকে পানি বের হয়েছে,ভাল করে নেড়ে আবারও রামা করবো ৭-৮ মিনিট অল্প আঁচে।
এই রান্নায় বাড়তি পানি দেওয়া প্রয়োজন নেই,
৬-৭ মিনিট পর আবার নেড়ে ঢেকে রান্না করবো ২০ মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না করবো আর কিছুক্ষণ পর পর নেড়ে দিবো।
যেনো প্যানের গায়ে পুড়া না লেগে যায়।
২০ মিনিট পর ভাল করে নেড়ে নিবো আর যখন মাংস মাখা মাখা ঝোল থাকবে আর তখনই কালাভুনার স্পেশাল বাগার দিতে একটা কড়াই বসাবো চুলাতে। কড়াই গরম হলে সরিষার তেল দিবো। তেল গরম হলে শুকনো মরিচ ৫-৬ টা আস্ত দিবো। মরিচ ভাজা হলে,এরই মধ্যে- রসুন কুচি দিবো তারপর আদা কুচি দিবো তারপর পেঁয়াজ কুচি দিবো।
গোল্ডেন কালার করে ভেজে মাংসে বাগার দিবো।
ভাল করে নেড়ে মাংসের সাথে মিশিয়ে ঢেকে আরও ৫ মিনিট রান্না করবো।
৫ মিনিট পর ঢাকনা তুলে দেখুন কালা ভুনার পার্ফেক্ট কালার চলে এসেছে।
নামানোর আগে ভাজা জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে নেড়ে দিবো। চুলায় রাখবো ততক্ষণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে চুলা থেকে নামিয়ে নিবো।
গরম গরম পরিবেশন করুন, পোলাও বা পরোটার সাথে।
Comments
Post a Comment