গ্রীন চিকেন ভেজি সুপ টা

 এই গ্রীন চিকেন ভেজি সুপ টা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ । আমার শ্বাশুড়ি এতে ছোট ছোট পাস্তা এড করেন । আর যে জিনিসটা ছাড়া উনি শীতে সুপ করবেনই না ,দরকার হলে ওয়েট করবেন কিনে আনবেন তারপর বানাবেন তা হল স্যালারী ।celery হচ্ছে উনার এই সুপের মাস্ট আইটেম ।আমি না দিলাম পাস্তা না দিলাম সেলারী।

হাজব্যান্ড মুখে দেয়ার আগে বলল আম্মুর মত হইছে ?বললাম অবশ্যই হইছো । ছাত্রী হিসাবে আমার সুনাম বরাবরই ভালো , বাধ্য , একনিষ্ঠ।আমার স্কুল আর তোমার মায়ের কাছে খোঁজ নিয়ে দেখো ।যে রকম শিখাইছেন ডিট্টো বানাইছি শুধু সেলারী আর পাস্তা দেই নাই 😂
চিকেন ভেজি সুপ
উপকরন
খুব পাতলা স্লাইস করা চিকেন এক কাপের মত ( চাইলে মুরগীর হাড় আর গলা এ টাইপের অংশ গুলো জমা করে রাখতে পারেন চিকেন স্টক বানাতে কাজে লাগে )
পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ
রসুন বাটা এক চা চামচ
আদা বাটা এক টেবিল চামচ
সাথে অল্প আদা ঝুরি করে কেটে দিতে পারেন ঠান্ডায় সুপের সাথে মুখে পড়লে ভালো লাগে ।
অলিভ ওয়েল এক টেবিল চামচ বা বাটার ( অপশনাল )
ব্রুকলি কেটে ছোট ছোট টুকরা করে নিন এক কাপ
গাজর , বীনস , সুইট কর্ন সব হাফ কাপ করে ( সব গুলো প্যাকেটজাত ফ্রোজেন কেনা )
সাথে আলু ছোট ছোট কিউব করে কেটে দিয়েছি দুই টেবিল চামচের মত ( এটা আমার পছন্দ , আপনারা স্কিপ করতে পারেন )
কর্ন ফ্লাওয়ার দুই চা চামচ এক কাপ পানিতে গুলানো( পছন্দমত থিকনেসের জন্য কমবেশী করতে পারেন পরিমান )
গোলমরিচ গুঁড়া অল্প
ডিম একটি
চিকেন বুইওন -১ টি
লবন পরিমানমত
প্রনালী
তেল গরম করে এতে চিকেন দিয়ে হালকা ভেজে নিয়ে পেয়াজ , রসুন , আদা বাটা , গোল মরিচের গুড়া ও পরিমানমত লবন দিয়ে পাঁচ মিনিট নেড়েচেড়ে রান্না করুন কোন রকমে পাতিলের তলায় যেন না ধরে ।
পরিমানমত গরম পানি দিয়ে ফুটিয়ে চিকেন স্টক বানিয়ে নিন ।সাথে চিকেন বুইওনের টুকরা টা দিয়ে দিন ।
চিকেন স্টক তৈরী হয়ে গেলে আলাদা প্যানে বাটার আর পরিমানমত দিয়ে সব গুলো হালকা করে ভেজে নিন । এটা আমি পারসোনালী পছন্দ করি কারন যেহেতু প্যাকেটজাত ফ্রোজেন সবজি ইউজ করি সেহেতু হালকা ভেজে নিলে স্টকে দেয়ার পর হালকা বাটারি ফ্লেভার হয় যেটা আমার ভালো লাগে ।
তারপর সবজি গুলো ফুটন্ত স্টকে দিয়ে আবার লবন চেক করে কিছুক্ষন নাড়াচাড়া করে ফুটতে দিন ।
পাঁচ দশ মিনিট পর কর্নফ্লাওয়ার গোলা পানি দিয়ে দিন ।নেড়ে দিয়ে আপনার প্রত্যাশিত থিকনেস না হলে আরেকটু কর্নফ্লাওয়ার গুলে দিতে পারেন ।
ফুটন্ত অবস্হায় একটা ডিম ফেটিয়ে নিয়ে এক হাত দিয়ে বাটি থেকে ডিম সুপে ঢালবেন আর অন্যহাত দিয়ে সাথে সাথে গোলানো ডিম ছাড়ার জায়গায় কাটা চামচ দিয়ে ভালো করে নেড়ে দিবেন ।
নামানোর আগে অল্প লেবুর রস সুপে দিয়ে নামিয়ে পরিবেশন করুন ।
লেবুর রস বাটিতে ও চিপে দিতে পারেন আর চাইলে এতে ছোট চিংড়ি ও সুপে চিকেনের সাথে এড করতে পারেন ।
পারলে সেলারী ছোট ছোট টুকরা করে দিবেন । সত্যি এতে সুপের টেস্ট অনেক ইনহেন্স করে ।আর ছোট শেল পাস্তা বা যেকোন পাস্তা বয়েল করে দিয়ে একদম পেট ভরা একটা ভীষন স্বাদের সুপ তৈরী করতে পারেন ।

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম