মটর ঘুগনি রান্নার উপকরনঃ

 রেসিপি সমাহার - ২০

মটর ঘুগনি
রান্নার উপকরনঃ
১. মটরশুঁটি খোসা ছাড়ানো - ৫০০ গ্রাম
২. পিয়াজ মোটা স্লাইস - ৪টি
৩. হলুদ গুঁড়া - ১/8 চা চা.
৪. গোলমরিচ গুঁড়া - ১/২ চা চা.
৫. শুকনা মরিচ টালা গুঁড়া - ১ চা চা.
৬. ধনেপাতা কুচি - ৪ টে. চা
৭. তেল - ২ টে. চা.
৮. টমেটো (বড়) - ৩টি
৯. ক্ষীরা/শসা - ১ টি
১০. পিঁয়াজ ছোট টুকরা - ৩ টে. চা.
১১. কাঁচামরিচ কুচি - ৩টি
১২. লেবুর রস - ২ টে. চা.
১৩. চিনি (ইচ্ছা) - ১ চা চা.
১৪. পিঁয়াজ বেরেস্তা - ৪ টে.চা
১৫. সেমাই ভাজা - ১/২ কাপ
১৬. লবণ - পরিমানমত
রান্নার পদ্ধতিঃ
১. পোক্ত মটরশুঁটি বেছে নেবে। ধুয়ে ডুবো পানিতে ৫-১০ মিনিট সিদ্ধ কর। উনুন থেকে নামিয়ে গরম পানিতে আধঘণ্টা রাখ ।
২. সব উপকরণ তৈরি করে কাছে রাখ ।
৩. ঝাঁঝরিতে মটরশুঁটি ঢাল। গরম পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখ ।
৪. তেল গরম করে কিছু পিঁয়াজ বেরেস্তা করে তুলে রাখ। কড়াইয়ের তেলে পিঁয়াজের মোটা স্লাইস দিয়ে নাড়। পিঁয়াজ নরম হলে মটরশুঁটি ও হলুদ দাও। নেড়ে গোলমরিচ, লবণ, চিনি ও লেবুর রস দিয়ে ৩-৪ মিনিট ভেজে অর্ধেক ধনেপাতা দিয়ে নামাও।
৫. বাটিতে তুলে উপরে মরিচের গুঁড়া ও পিঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দাও ।
৬. ক্ষীরা, টমেটো খোসা ছাড়িয়ে বিচি ফেলে ছোট টুকরা কর। পিঁয়াজ, টমেটো, ক্ষীরা, কাঁচামরিচ, পাত্র লবণ দিয়ে মাথাও। বাটিতে নাও। মটর ঘুগনি, সালাদ ও ঝুরি একসঙ্গে পরিবেশন কর।

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম