শীতে গরম গরম টমেটো স্যুপ

 শীতে গরম গরম টমেটো স্যুপ

উপকরণ
পাকা টমেটো – ৪-৫টি, সয়াবিন তেল অথবা অলিভ অয়েল-১ চা চামচ, গোল মরিচের গুঁড়া স্বাদমতো, রসুন বাটা- ১/৪ চা চামচ, চিকেন স্টক – ১ কিউব, কর্নফ্লাওয়ার- প্রয়োজনমতো, লবণ-স্বাদমতো, চিনি-আধা চা চামচ, ধনিয়া পাতা কুঁচি -১ চা চামচ।
প্রণালী
চুলায় প্যানে বা হাঁড়িতে পানি দিয়ে ফুটতে দিন।টমেটোগুলোকে ছুরি দিয়ে একটু চিরে ফুটন্ত পানিতে ছেড়ে চার থেকে পাঁচ মিনিট রাখুন। খেয়াল রাখবেন, টমেটো যেন ভর্তা না হয়ে যায়। পানি থেকে টমেটোগুলো তুলে খোসা ছাড়িয়ে নিন। তারপর দুফালি করে নিয়ে দানাগুলো ফেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
প্যানে তেল দিয়ে রসুনবাটা একটু ভেজে ব্লেন্ড করে রাখা টমেটো দিয়ে একটু কষিয়ে নিন। তারপর প্রয়োজনমতো পানি আর লবণ দিন। চাইলে ঘরে বানানো চিকেন স্টকও ব্যবহার করতে পারেন বা বাইরের কেনা চিকেন স্টকের একটা কিউবও ছেড়ে দিতে পারেন।
ফুটে উঠলে গোলমরিচের গুঁড়া দিন। অল্প চিনি দিয়ে স্বাদ ঠিক করে নিন। প্রয়োজনমতো কর্নফ্লাওয়ার গুলে মিশিয়ে দিন। ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
নোট - কেউ চাইলে ডিম্ দিতে পারেন নামানোর আগে।
🌺 ক্লিয়ার স্যুপ
উপকরণ
পিয়াজ কুচি ২ চা চামচ
রসুন কুচি ১ চা চামচ
গাজর কুচি ১/২ কাপ
মিষ্টি কুমডা কুচি ১/২ কাপ
আদা কুচি ১ চা চামচ
গরম মসলা ১/২ চা চামচ
পানি ২ কাপ
পাতা কপি কুচি ১/২ কাপ
লেবুর রস ২ চা চামচ
ধনেপাতা কুচি ২ চা চামচ
লবণ পরিমাণ মতো
কাঁচামরিচ কুচি ২ চা চামচ
চিনি ১/২ চা চামচ
মাখন ২ চা চামচ।
প্রণালি
একটি ফ্রাইপেনে মাখন গরম করে তাতে রসুন ও পিয়াজ হালকা ভেজে গাজর, পাতাকপি, কুমড়া ও গরম মসলা, লবণ, দিয়ে ২ মিনিট ভেজে ২ কাপ পানি দিন এরপর আদা ও কাঁচামরিচ দিয়ে ২০ মিনিট রান্না করুন। সবজি নরম হলে চিনি ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে লেবুর রস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ক্লিয়ার স্যুপ।
🌺মিষ্টি কুমড়ার স্যুপ
উপকরণ
মিষ্টি কুমড়া ১/২ কেজি
গাজর ২টা
লবণ পরিমাণ মতো
সাদা গোল মরিচ গুঁড়া ১ চা চামচ
মাখন ২ চা চামচ
সেলারি ১/২ কাপ লম্বা পিস
রসুন কুচি ২ চা চমচ
পিয়াজ কুচি ২ টেবিল চা চামচ
পানি ৩ কাপ।
প্রণালি
একটি ফ্রাইপেনে বাটার হালকা গরম করে রসুন কুচি ও পিয়াজ কুচি লাল করে ভেজে তাতে মিষ্টি কুমড়া কিউব করে কেটে ৫ মিনিট কষিয়ে নিন।
এরপর ৩ কাপ পানির সঙ্গে সেলারি ও গাজর, লবণ দিয়ে ২০ মিনিট মাঝারি আগুনে জ্বাল দিয়ে বেলেন্ডারে বেন্ড করে নিন। এরপর আবার ৫ মিনিট চুলায় অল্প আঁচে রান্না করে গরম গরম পরিবেশ করুন মজাদার মিষ্টি কুমড়ার স্যুপ।
🌺 চিকেন কর্ন স্যুপ
এক টুকরো হাড়বিহীন চিকেন ব্রেস্ট।
তিন কোয়া রসুন।
এক ইঞ্চি পরিমাণ আদা।
তিনটি কাঁচামরিচ।
এক টেবিল চামচ সয়া সস।
এক চা চামচ ভিনেগার
চার কাপ চিকেন স্টক।
এক কাপ সুইট কর্ন
তিনটি পেঁয়াজ পাতা কুঁচি।
এক চা চামচ কর্নফ্লাওয়ার।
একটি ডিম।
এক চা চামচ তিলের তেল।
১. চিকেন ব্রেস্ট ছোট টুকরা করে কেটে সিদ্ধ করতে হবে। এতে আদা-রসুন ও কাঁচামরিচ কুঁচি দিয়ে দিতে হবে। এভাবে ১৫-২০ মিনিট সিদ্ধ করতে হবে।
২. মাংস সিদ্ধ হয়ে আসলে পানি থেকে তুলে কাঁটাচামচের সাহায্যে লম্বা করে ছিঁড়ে নিতে হবে।
৩. সুইটকর্ন ও ছেঁড়া মাংসের টুকরো একসাথে স্যুপের পানিতে দিয়ে দুই মিনিট অপেক্ষা করতে হবে।
৪. এবারে ভিন্ন একটি বাটিতে অল্প পানি নিয়ে এতে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিতে হবে।
৫. কর্নফ্লাওয়ারের মিশ্রণ স্যুপে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এতে ফেটিয়ে রাখা ডিম, ভিনেগার ও তিলের তেল দিয়ে ভালো ভাবে নাড়তে হবে।
৬. স্যুপ টেনে আসলে নামিয়ে স্যুপের উপরে পেঁয়াজ পাতা কুঁচি ছড়িয়ে পরিবেশন করতে হবে গরম চিকেন কর্ন স্যুপ।

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম