#চিকেন_সাব_স্যান্ডউইচ

 #চিকেন_সাব_স্যান্ডউইচ

উপকরণ:
💠💠চিকেন প্রিপারেশন:
হাড় ছাড়া মুরগির মাংস-৪০০ গ্রাম
লবণ-স্বাদমতো
আদা রসুন বাটা-১ টেবিল চামচ
পাপ্রিকা পাউডার-১ চা চামচ
লাল মরিচের গুঁড়ো -১/২ চা চামচ অথবা স্বাদমতো
কালো গোলমরিচের গুঁড়া -১/২ চা চামচ উচু করে
অরিগেনো-১ /২ চা চামচ
লেবুর রস/ভিনেগার -১/২ টেবিল চামচ
সয়াসস-২ টেবিল চামচ
টমেটো সস -১.৫ টেবিল চামচ
চিলি সস -১.৫ টেবিল চামচ
অলিভ অয়েল/বাটার-১ টেবিল চামচ
চিলি ফ্লেক্স -১ চা চামচ
সব কিছু এক সাথে ভালো ভাবে মিশিয়ে ২ ঘন্টা মেরিনেট করে রাখবো।
চুলায় ২/৩ টেবিল চামচ তেল অথবা বাটার নিয়ে মাঝারি আচে মাংস গুলো ভেজে নিবো।কড়া ভাজা যাবে না।
কোন পানি এড করা লাগবে না।চিকেন এর পানিতেই মাংস রান্না হয়ে যাবে।
💠💠হানি মাস্টার্ড সস:
মেয়োনেজ-১/২ কাপ
মাস্টার্ড সস -১ টেবিল চামচ
মধু-১ টেবিল চামচ
লবণ -১ চিমটি
সাদা গোলমরিচের গুঁড়া -১/৪ চা চামচ
গুড়া দুধ -১ টেবিল চামচ
💠💠বেসিক বার্গার সস:
মেয়োনেজ-১/২ কাপ
টমেটো সস -৩ টেবিল চামচ
চিলি সস-১ টেবিল চামচ
পাপ্রিকা পাউডার -১/২ চা চামচ
জলপাই/আমের আচার-১/২ টেবিল চামচ
সাদা গোলমরিচের গুঁড়া -১/৪ চা চামচ
লবণ -১ চিমটি
ভিনেগার -১ চা চামচ
এছাড়া লাগছে👇👇
বার্গার বান
মোজারেলা চিজ গ্রেট করা অথবা চিজ স্লাইস
টমেটো স্লাইস
বাধা কপি, গাজর, ক্যাপসিকাম কুচি
ব্ল্যাক অলিভ
বাটার
প্রথমে বার্গার বান গুলোকে মাঝ বরাবর দুই ভাগে কেটে নিবো।
এবার বানের এক পাশে প্রথমে সফট বাটার লাগিয়ে তার উপর বার্গার সস ভালো ভাবে দিয়ে দিবো।টমেটো স্লাইস দিয়ে চিকেন গুলো দিয়ে এর উপর বাধা কপি, গাজর,ক্যাপসিকাম কুচি ব্ল্যাক অলিভ দিয়ে মাস্টার্ড সস,বার্গার সস দিবো।সব শেষে চিজ দিয়ে উপরে কিছুটা চিলি ফ্লেক্স এবং অরিগেনো দিয়ে দিবো।
বার্গারের আরেক পাশে বাটার লাগিয়ে দুই রকমের সস ভালো ভাবে লাগিয়ে বার্গার টি ভালো ভাবে জোরা লাগিয়ে নিবো।
এই পরিমাণ উপকরণ এ ৬ টা গোল সাইজের সাব স্যান্ডউইচ হবে।
এখন চুলায় একটা গ্রিল প্যান নিয়ে এতে বাটার ব্রাশ করে চুলার আচ লো করে বার্গার বান গুলো দিয়ে এক পাশ ২/৩ মিনিট সময় নিয়ে টোটাল ৫/৬ মিনিট গ্রিল করে নিবো।ভাজার সময় কিছুটা চেপে দিবো।
চাইলে সাব স্যান্ডউইচ মেকারেও একই প্রসেস এ করতে পারবেন।
💠💠রেসিপি টি ভালো লাগলে অবশ্য ই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন।ধন্যবাদ 😊😊

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম