মাছের টিকিয়া
রেসিপি সমাহার - ২৫
মাছের টিকিয়া
১. রুই মাছ সিদ্ধ - ১ কাপ
২. আলু সিদ্ধ - ২ কাপ
৪. মরিচ গুঁড়া - ১/২ চা চা.
৫. জিরা টালা গুঁড়া - ২ চা চা.
৬. এলাচ গুঁড়া - ৩টি
৭. দারুচিনি গুঁড়া - ১/৪ চা চা.
৮. গোলমরিচ গুঁড়া - ১/২ চা চা.
৯. ধনেপাতা কুচি - ১ টে. চা
১০. টোস্টের গুঁড়া - ১/২ কাপ
১১. তেল ভাজার জন্য
১২. লবণ স্বাদ অনুযায়ী
১. মাছের টিকিয়া তৈরির জন্য যেকোনো বড় মাছ যেমন—রুই, কাতলা,
কার্প, বোয়াল, আইড়, পাঙ্গাশ, গজার এসব মাছের পিঠের অংশ নেওয়া যায়।
২. মাছ ডুবো পানিতে মাঝারি আচে সিদ্ধ কর। মাছ যেন ভালোভাবে সিদ্ধ হয়।কাঁটা বেছে ১ কাপ নাও।
৩. সিদ্ধ আলু চটকে দেড় কাপ নাও। মাছ, আলু, লবণ ও সব গুঁড়া মসলা একসাথে মিশাও। ডিম ও ধনেপাতা দিয়ে মিশাও। ১৫ ভাগ করে হাতের তালু দিয়ে প্রথমে গোল ও পরে চেপে চ্যাপ্টা করে টিকিয়া কর।
৪. টিকিয়া বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে ডুবোতেলে ভাজ ।
সবাই আমাকে ভালবাসবেন, সাথে থাকবেন।
ভুল গুলো ধরিয়ে দিবেন।
Comments
Post a Comment