বাটি সবজি

 খাবারে এমন এক বাটি সবজির সাথে

আমার আর কিছুই লাগে না 😌😌😌
খুব সাধারণ উপায়ে অসাধারণ স্বাদের রেস্টুরেন্টের রেসিপিতে চাইনিজ রান্না শিখতে আমার চাইনিজ স্পেশাল কোর্স টা বেস্ট আলহামদুলিল্লাহ 😇
ডিস্কাউন্ট ফি ১৪৫০ টাকা ❤️
রেসিপি
চাইনিজ মিক্সড ভেজিটেবল
পেপে ১ কাপ
গাজর ১ কাপ
ফুলকপি টুকরো ১ কাপ
ফুটন্ত গরম পানিতে ৩ মিনিট রেখে পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিবেন৷
এবার প্যানে তেল গরম করে ১ চামচ রসুন কুচি ভেজে ১ কাপ চিকেন স্লাইস, ১ চিমটি গোল মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে ভেজে নেই৷ চিকেন সিদ্ধ হলে ১ চামচ টেস্টিং সল্ট(অপশনাল) , সিদ্ধ সব্জি, ১/২ কাপ পেয়াজ এর কোয়া খুলে নেয়া আর ১ কাপ পানি দেই৷ বেশি আঁচে রান্না হবে এসময়৷
পেয়াজ স্বচ্ছ হয়ে গেলে ১/৪ কাপ পানিতে ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, ১ চামচ চিনি মিশিয়ে সবজি তে দিয়ে দেই৷ ১ কাপ ক্যাপসিকাম স্লাইস আর ৫/৬ টা কাচামরিচ ফালি দিয়ে নাড়ি৷ বলগ উঠে পানি ঘন হয়ে গেলে লবন চেক করে নামিয়ে পরিবেশন করি 🥰
বিঃদ্রঃ এখানে মিজারমেন্ট কাপ সেটের মাপ দেয়া হয়েছে 🥰
দারুণ মজার চাইনিজ রান্না শিখতে চাইলে আমার চাইনিজ স্পেশাল কোর্স করতে পারেন ❤️
বিস্তারিত নিচের লিংকে 🤎

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম