ক্যারোট_ময়েস্ট_কেক
গতকাল এর ফ্রি লাইভ ক্লাসে দেখানো #ক্যারোট_ময়েস্ট_কেক
বেটার তৈরির জন্য
ময়দা-১ কাপ
গুড়া দুধ -২ টেবিল চামচ
বেকিং পাউডার -১ চা চামচ
বেকিং সোডা -১/৩ চা চামচ
লবণ -১/৪ চা চামচ
চিনি-১/২ কাপ
তেল-১/২ কাপ+ঘি-১/৪ কাপ
ডিম-৩ টা
গাজর মিহি কুচি-১/২ কাপ+
খেজুর+বাদাম-১/২ কাপ+
জয়ফল গুড়া-১/৪ চা চামচ
দারচিনি গুড়া-১/৪ চা চামচ
ভ্যানিলা/বাটার এসেন্স-১ চা চামচ
প্রস্তুত প্রণালী:
প্রথমে কেরামেল করে নিবো।
গাজরের সাথে ১ চা চামচ ঘি দিয়ে লো মিডিয়ার আচে ৫ মিনিট ভেজে নিবো।যাতে গাজরের কাচা গন্ধ টা চলে যায়।
এবার একটা শুকনো পাত্রে ময়দা,গুড়া দুধ,বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ,জায়ফল,দারচিনি গুড়া নিয়ে ভালো ভাবে মিশিয়ে ঢেকে রাখি।
অন্য একটা শুকনো পাত্রে ডিম নিয়ে তাতে চিনি দিয়ে ভালো ভাবে মিশিয়ে নেই।চিনি সম্পুর্ন গলে গেলে এতে তেল ঘি এর মিশ্রণ দিয়ে, সাথে এসেন্স দিয়ে আবারও মিশিয়ে নিবো।
এখন শুকনো উপকরণ গুলো চেলে ধীরে ধীরে মিশিয়ে নিবো।
গাজর এবং ড্রাই ফ্রুটস এক সাথে নিয়ে এতে ২ টেবিল চামচ ময়দা ভালো ভাবে মিশিয়ে কেক এর বেটারে এড করি।
সব কিছু ভালো ভাবে মিশিয়ে নিয়ে এতে কেরামেল সিরাপ দিয়ে আবারও মিশিয়ে নিবো।
৬ইঞ্চি পাউন্ড কেক মোল্ডে সম্পুর্ন বেটার টি ঢেলে দিয়ে ভালো করে ট্যাব করে উপরে বাদাম কুচি দিয়ে দিবো।
১৭০ ডিগ্রি তে ওভেন কে ১০ মিনিট প্রি হিট করে ৪০ মিনিটের জন্য বেইক করবো।
হয়ে গেলে উপরে সুগার সিরাপ দিয়ে ঠান্ডা করে নিবো।
Comments
Post a Comment