white sauce

 হোয়াইট সস (নানান খাবারের ব্যবহার যোগ্য, জেনে রাখা ভাল)

যাই হোক, চলুন আজ হোয়াইট সস রান্না দেখে নেই। হোয়াইট সস দিয়ে অনেক ধরনের রান্না হয়ে থাকে। পাস্তা, নুড্যুলস সহ নানা ধরনের ক্রীম স্যুপের প্রধান উপকরন হচ্ছে এই হোয়াইট সস। তাছাড়া মুরগী বা চিংড়ি মাছ রান্নায় এই হোয়াইট সস ব্যবহার করা যায় (আমরাও কয়েক পদের রান্না দেখিয়ে দেব আগামীতে)। আর দেরী কি!
উপকরনঃ
মোটামুটি মাঝারি এক বাটি হোয়াইট সসের জন্যঃ
– বাটার, ৫ টেবিল চামচ
– ময়দা, ১/২ কাপ
– দুধ, দুই কাপ
– জয়ফল গুড়া, ১/৪ চা চামচ (বেশী হলে তিতে ভাব এসে যাবে)
– গোল মরিচের গুড়া, ১/২ চা চামচ
– টেষ্টিং সল্ট, ১/২ চা চামচ বা কম
– চিনি, ২ চা চামচ
– লবন, ১ চা চামচ (বা লাগলে পরে দেয়া যেতে পারে)
প্রনালীঃ
কড়াই গরম হলে তাতে মাখন দিন।
মাখন গলে যাবে, লবন দিন।
মাখন গলে গেলে প্রথমে ময়দা দিন। ভাল করে নাড়িয়ে দিন, নাড়ানো থামাবেন না।
আগুন কম থাকবে।
এবার দুধ দিন। নাড়ান।
গোল মরিচের গুড়া এবং জয়ফলের গুড়া দিন। নাড়ুন।
এবার চিনি দিন।
আগুন মাঝারি বা কমে থাকবে। নাড়ান। একটা বলক উঠলেই আগুন থামিয়ে দিন।
ব্যস হয়ে গেল, হোয়াইট সস।

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম