চিকেন স্যুপ
শীত পড়তে শুরু করেছে। এমন হিম হিম শীতে গরমাগরম ধোঁয়া ওঠা স্যুপের বিকল্প হয় না। শেয়ার করছি বাংলাদেশের হোটেলগুলোর সকালের নাস্তার চিকেন স্যুপের রেসিপি । চাইনিজ রেস্টুরেন্টের চিকেন স্যুপের সাথে এর কোন মিল নেই। নান,রুটি কিংবা পরোটার সাথে গরম গরম এই চিকের স্যুপের স্বাদ অতুলনীয়।
উপকরণঃ
পিঁয়াজ বাটা- আধা কাপ
আদা,রসুন বাটা- ১ টেবিল চামচ করে
কাজু বাদাম বাটা - ১ টে চামচ
এলাচ- ৬টি
দারুচিনি- ৪ টুকরা
তেজপাতা- ২ টো
লবঙ্গ,গোলমরিচ- ৬-৮ টি করে
কাঁচামরিচ- ৫/৬ টি (২ টুকরো করে নেয়া)
গরম মশলা গুঁড়ো- ১চা চামচ
ধনিয়া,জিরা গুঁড়ো- আধা চা চামচ করে
নারিকেল দুধ- দেড় কাপ
লিকুইড দুধ- দেড় কাপ
পাউরুটি- ৩ পিস
তেল- ১/৩ কাপ
ঘি - ২ টে চামচ
লবণ - স্বাদমতো কেন স্যুপ
প্রনালিঃ
মুরগী ধুয়ে পানি ঝড়িয়ে নিন।পাউরুটির চারপাশের শক্ত অংশ কেটে বাদ দিয়ে মাঝের নরম অংশ পানির সাথে মিশিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন।
প্যানে তেলের+ ঘি দিয়ে এতে তেজপাতা,দারুচিনি,এলাচ,লবঙ্গ ও গোলমরিচ দিন।মসলা সুগন্ধ ছাড়লে এতে পিঁয়াজ,রসুন ও আদাবাটা দিয়ে কিছুসময় ভেজে নিয়ে এতে বাদামবাটা, ধনিয়া-জিরা গুঁড়ো ও কাঁচামরিচ দিন।সামান্য দুধ যোগ করে মসলা ভালমতো কষিয়ে নিন।মসলা তেল ছেড়ে দিলে এতে মাংস ও স্বাদমতো লবণ দিয়ে মশলার সাথে ভাল করে মিশিয়ে মাঝারি আঁচে ঢেকে দিন।মাঝেমাঝে নেড়ে কষাতে থাকুন।মাংস ভালো করে কষানো হলে এতে নারকেল+লিকুইড দুধ যোগ করুন।মাঝারি আঁচে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।এবার ব্লেন্ড করে রাখা পাউরুটি দিয়ে ভাল করে নেড়েচেড়ে মিশিয়ে দিন।ফুটে উঠে ঝোল পছন্দের ঘনত্বের হলে নামিয়ে নিন।©Tosun's Orb
Comments
Post a Comment