শীতকালের সুপ

 যাপন.... শীতকাল

শীতকালের সুপ
Garden vegetables nd chicken winter soup.
সমস্ত শীতের সবজি ছোট ছোট করে কেটে নেওয়া।
আছে, গাজর, বীন্স, মাশরুম, ব্রকোলি, ভুট্টার দানা, মটরশুঁটি, পেঁয়াজপাতা আর চিকেন।
এক চামচ অলিভ অয়েল কি যেকোনো তেল দিয়ে দিয়েছি ১ চামচ রসুন কুচি আর ২ চামচ পেঁয়াজকুচি। ভেজে নিয়ে চিকেনের পিস, নুন, গোল মরিচ, মিনিট ২-৩ ভেজে পেঁয়াজপাতা ছাড়া অনান্য সবজি দিয়ে আরো মিনিট কয়েক নেড়ে নিয়ে দিয়েছি প্রায় ১ লিটার
চিকেন স্টক। তারপর সুপ ফুটে গেলে একটু নুন চেখে নিয়ে দিতে হবে, আর দিতে হবে লাইট সয়া সস দু চামচ আর কর্ন ফ্লাওয়ার জলে গুলে। তারপর পেঁয়াজপাতা আর গোল মরিচ, লেবুর রস অল্প দিলেই রেডি Garden Vegetables with chicken winter soupn.
চিকেন স্টক ( হাড় সুদ্ধ চিকেন, একটা পেঁয়াজ টুকরো, রসুন কুচি, আদা কুচি, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, নুন, গোল মরিচ, এগুলো সব কুকারে ৭-৮ টা সিটি, জল ছেঁকে নিলেই স্টক রেডি) ।

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম