আউশ চালের ভাত,ঢেঁকি ছাঁটাই,

 আমি মাঝেমধ্যেই বলি বাড়ির সবার খেয়াল রেখে যেমন রান্না করবেন তেমন সপ্তাহে একদিন নিজের জন্য ও কিছু বানাবেন,এতে নিজের জন্য ভালোবাসা তৈরি হয়, আর সেই ভালোলাগা থেকে পরবর্তী কাজের উৎসাহ বাড়ে। অনেকে বলেন, দিদি পেরে উঠিনা। আমি বলবো, সবার জন্য ভাত তো করছেন, ডাল, মাছ কিংবা সবজি রাঁধছেন,একটা ব্যস একটা নিজের পছন্দের পদ রাঁধুন, সাধারণ পদই নাই বা হলো বিরিয়ানি, কালিয়া। আজ আমি আমার জন্য রেঁধেছি।


আউশ চালের ভাত,ঢেঁকি ছাঁটাই, এসেছে সেই উত্তরবঙ্গ থেকে, সাথে মুলো আর কাঁচা টমাটো র ডাল।
মুগের ডালে মুলো, আর টোমাটো দিয়ে নুন হলুদ দিয়ে সিটি দিয়েছি। তারপর সরষে, তেজপাতা আর শুকনো লংকা ফোরনে এই ডাল, আমার যশোর জেলা থেকে আসা ছিন্নমূল দিদা এই ডালে শেষ এ দিতেন অল্প নারকেল কোরা, বলতেন গরম ভাতে এই ডাল হতো মটর কি খেসারি ডালে আমাদের গ্রামে,আজকাল তোরা খেতে চাস না তাই কাঁচা মুগেই সই। আর সাথে আছে মটর শাক ভাজা।
আজ আমি নিজের জন্য রেঁধেছি, আপনাদের ছবির অপেক্ষায় রইলাম। মনে রাখবেন নিজেই নিজের সান্তা কিন্তু বড়দিনে।

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম