ঢাকনা তোলার সাথে সাথেই কেক চুপসে যায়!!

 ঢাকনা তোলার সাথে সাথেই কেক চুপসে যায়!!

🥹
কী করতে পারি!?
আমার অভিজ্ঞতা থেকে বলছি🥰
মাঝে মাঝেই স্পঞ্জ কেক এমন চুপসে যায়। আমি নিজেও এই সমস্যার পড়েছি অনেক বার😓
আমার কেক এমনভাবে চুপসাতো,ঠিক যতটুকু ব্যাটার দিতাম চুপসে ততটুকু হয়ে যেতো।
কেক যাতে চুপসে না যায় এইজন্য কয়েকটা রুলস ফলো করতে পারেন।
✅ মিক্স করার সুবিধার্থে অনেকেই কুসুমের সাথে শুকনো উপকরণ মিক্স করে, এই কাজটা করা যাবে না❌
যত সময়ই লাগুক না কেনো একদম শেষে শুকনো উপকরণ মিশিয়ে নিবেন আলতোভাবে।
✅ ডিমের সাদা অংশের ফোমটা যখন রেডি হয়ে যাবে তখন চুলা/ওভেন প্রিহিট করতে দিবেন।
✅ সাদা অংশের ফোম শক্ত করা যাবে না। সফট হবে মানে ফোম দিয়ে কিছু লিখলে মিলিয়ে যাবেনা এমন টাইপ ফোম।
✅ ওভেন ঠিক যে তাপমাত্রায় প্রিহিট করবেন একই তাপমাত্রায় বেক করতে দিবেন।
✅ চুলার আচ বেশি লো করা যাবে না, এতে কেক হতে অনেক টাইম লাগবে আর বারবার ঢাকনা খোলার ফলে কেকটা ফুলবেনা।
✅ ২ডিমের কেক বেক করার ক্ষেত্রে ২৫/৩০ মিনিটের আগে চেক করবেন না।
✅ আমি সবসময় ডিমের সাদা অংশের সাথে ১/২ চা.চা হোয়াইট ভিনেগার আর শুকনো উপকরণ এর সাথে ১/৪চা.চা বেকিং সোডা দেই। এটা ম্যাজিক এর মতো কাজ করে কেক একটুও ডেবে যায় না। এক্ষেত্রে চুলায় বেক করলে বেশী ভালো হয়।
✅ ধরুন একটা কেক ২৫ মিনিট এ বেক হয়ে যায়, ২৫মিনিট পর "চুলাটা অফ করে" হাড়ির মধ্যেই আরো ১০ মিনিট এর মতো রেখে দিবেন। এতে করে কেকটা তাপমাত্রা এডজাস্ট করতে পারবে।
হুট করে গরম থেকে ঠান্ডায় নিয়ে আসলে চুপসে যায় অনেকসময়।
✅ কেক চুলা থেকে নামিয়ে গরম কেকটাকে সাথে সাথেই মোল্ডসহ প্ল্যাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে দিবেন।
✅ শুকনো উপকরণ খুবই আলতো করে মিশিয়ে নিবেন।
যত সময়ই লাগুক তাড়াহুড়া করা যাবে না। আর ওভার মিক্স করা যাবে না।
✅ শুকনো উপকরণ বিটার দিয়ে বিট করে মিশাবেন না।
✅ কেকের ব্যাটার রেডি হয়ে গেলে সাথে সাথে বেক করবেন, দেরি করবেন না।

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম