সবজী-মুরগী পোলাও

 সবজী-মুরগী পোলাও

উপকরন
পিঁয়াজ কুচি আধা কাপ,আদা বাটা ১ চা চামচ,রসুন বাটা আধা চা চামচ,এলাচ, লবঙ্গ, দারুচিনি,তেজ পাতা ৪ টি,কাঁচা মরিচ পরিমাণমতো,বাঁধাকপি কাটা ১ কাপ,মুরগী ছোট করে কাটা ১কাপ,চিনি ১চা চামচ,লবণ স্বাদমতো,পিঁয়াজ লম্বা করে কাটা ১কাপ,কেপসিকাম টুকরো ২কাপ,গাজর কাটা ১কাপ,বাসমতী চাল ৪ কাপ,সিদ্ধ পানি দুই লিটার,টমেটো কুচি ১কাপ,আধা কাপ শুকনো ফল,নারকেল দুধ আধা কাপ।
রেসিপি
এবার মাঝারি তাপে একটি কুকারে ঘি গরম করে নিতে হবে। এতে আদা ও রসুন বাটা দিয়ে ১ মিনিট ভেজে নিতে হবে। তার ভেতর অন্যান্য মসলা দিয়ে ভালভাবে ভাজুন মুরগী দিয়ে । মসলা হালকা বাদামি হলে সব সবজি, সবুজ কাঁচা মরিচ দিয়ে কয়েক মিনিটের জন্য আবারও ভাজুন। এরপর চাল দিয়ে ২ মিনিট ভাজতে হবে। সেদ্ধ পানি, নারকেল দুধ, টমাটো আর মাখন দিয়ে নাড়ুন। তারপর সব শুকনো ফল, লবণ, চিনি দিয়ে ঢাকনা বন্ধ করে কম তাপে ১০ মিনিট ধরে রান্না করুন। ব্যস হয়ে গেল তাজা সব সবজি দিয়ে গরম গরম পোলাও।

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম