প্যান কেক রেসিপি

 প্যান কেক রেসিপি যা যা লাগবে-

১: ময়দা-২ কাপ
২: তরল দুধ-১ কাপ বা পরিমান মত
৩:ডিম-২ টা
৪: চিনি-১ কাপ
৫:লবন সামান্য
৬:তেল -৪ টেবিল চামচ
৭:বেকিং পাউডার -১ টেবিল চামচ
৮.ভ্যানিলা এসেন্স -১ চামচ
প্রথমে ডিম, চিনি, ভ্যানিলা,তেল এক সাথে ভালভাবে ফেটিয়ে /বিট/ ব্লেন্ডার করে নিতে হবে। এর পর দুধ দিয়ে ময়দা, বেকিং পাউডার, লবন সহ সমস্ত শুকনো উপকরণ চেলে নিয়ে দুধ এর মিশ্রণে দিয়ে দিতে হবে।দুধের মিশ্রণের সাথে শুকনো উপকরণ গুলো কে খুব ভালভাবে মিশাতে হবে যেন কোন দলা না থাকে।এর পর ১০ মিনিট বেটার টি ঢেকে রাখতে হবে।না রাখলে ও হবে।
একটি প্যান ৫/৬ মিনিট লো মিডিয়াম আচে হিট করে নিয়ে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। তার পর চুলা মিডিয়াম হিট এ রেখে হাফ কাপ মেজারমেন্ট কাপ দিয়ে প্যান কেক এর ব্যাটার দিয়ে ওপরে বুটবুট ওঠা পর্যন্ত ১মিনিট এর মত রেখে উল্টিয়ে দিতে হবে।ওপর পাশে ৩০ সেকেন্ড রেখে তুলে নিতে হবে।এভাবে সবগুলো ভেজে নিয়ে চকলেট/সস/পেস্টি ক্রিম/নিউটেলা/ চিনির সিরা/মধু দিয়ে নিবেন।
★ওপরে পরিমাণ দিয়ে ১৪/১৫ টি প্যান কেক হবে।🙂

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম