
পেরি পেরি চিকেন


উপকরণ:
মুরগির রানের পিস ৬ টা।

ধুয়ে পানি ঝড়িয়ে চাকু দিয়ে একটু কেটে/দাগ কেটে নিতে হবে।

পেরি পেরি সস বানাতে যা যা লাগবে এবং যেভাবে করতে হবে ঃ--
লাল ক্যাপসিকাম ২ টা।

ভিতরের বিচি ফেলে দিয়ে ছোট টুকরো করে কেটে নিতে হবে।
পেয়াজ বড় ৩ টা ছোট টুকরো করে কাটা।
আদা কুচি ২ টে চামুচ
লবন সামান্য
চিনি ১ টে চামুচ
পাপরিকা পাউডার ৩ টে চামুচ
চিলি ফ্লেক্স ১.৫ টে চামুচ
টমেটে সস ১/৪ কাপ
রসুন কুচি বড় ২ টা
গোল মরিচ গুড়া ১ চা চামুচ
সয়াসস ৩ টে চামুচ

সব একসাথে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে।

ব্লেন্ড করা এই মসলার পেস্ট দিয়ে চিকেনের পিসগুলো ভালোভাবে মাখিয়ে রেখে দিতে হবে ২/১ ঘন্টা।

এবার চুলায় প্যান বসিয়ে তাতে অল্প তেল দিতে হবে। তেল গরম হলে তাতে মেরিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে ভেজে নিতে হবে।

অল্প আচে ঢেকে রান্না করে/ভেজে নিতে হবে।

কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে উল্টিয়ে দিতে হবে। দুই পাশেই সমান ভাবে ভাজা হলে এবং একটু পোড়া পোড়া হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে পেরি পেরি চিকেন।
Comments
Post a Comment