প্রোটিন সমৃদ্ধ ডালের ইডলি হলুদ মুগ ডাল
সবুজ মুগ কল ওঠা ১/২ কাপ, বিউলি ডাল ১ কাপ মিশিয়ে বানানো এই ইডলি। যারা চাল এড়িয়ে যেতে চান তাদের জন্য উপকারী।
ডাল ৬-৭ ঘন্টা ভিজিয়ে রেখে সকালে মিক্সারে পেস্ট করে, নুন আর দই মিশিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে, ১/২ চামচ তেল গরম করে তাতে সরষে, কারিপাতা কুচি, ছোলার ডাল ( শুকনো) ১ -২ চামচ আর আদা কুচি দিয়ে, ইচ্ছে হলে গাজর কুড়িয়ে দেওয়া যায় ( আমি দিই নি) এই সব ডালের ব্যাটারে মিশিয়ে ইডলি মেকারে তেল ব্রাশ করে স্টিম ১৫ মিনিট। যদি মনে হয় বেশি ফোলা ইডলি পছন্দ তাহলে ১/২ চামচ ইনো মিক্স করতে হবে। আমি মেশাই নি আজ, ছিলো না আমার কাছে।
এই প্রোটিন সমৃদ্ধ ডালের ইডলি হলুদ মুগ ডাল ভিজিয়ে ও বানানো যায়। ধনেপাতা র চাটনি কি নারকেলের চাটনির সাথে সুস্বাদু জলখাবার।

Comments
Post a Comment