চিলি সয়াবিন❤️
চিলি চিকেন, চিলি সয়াবিন বা চিলি পনীর এখন সবার কাছেই খুবই পরিচিত বা প্রিয় রান্ন।এবং প্রায় প্রত্যেকেই তাদের হাতের জাদুতে চট করে তৈরী করে নেন। আমার খুব ইচ্ছে করলো আমি যেভাবে তৈরী করি সেটা আপনাদের সাথে শেয়ার করি
যেভাবে বানালাম -
প্রথমেই ফুটন্ত গরম জলে সয়াবিন দিয়ে 30 মিনিট ঢাকা দিয়ে ভিজিয়ে রেখেছি।
সয়াবিন জল থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে।এবার 2 টো ডিম ও সয়াবিন একসাথে মিহি পেস্ট করে নিতে হবে।এরপর ঐ পেস্টের সাথে আদা বাটা,রসুন বাটা,সয়াসস্,লবন,মরিচ গুঁড়ো ও কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ছোট ছোট বল করে ভেজে নিতে হবে।
গরম তেলে ছোট গোল করে কাটা রসুন দিয়ে ভেজে ডুমো করে কাটা পেঁয়াজ দিতে হবে।পেঁয়াজ স্বচ্ছ মতো হয়ে এলে ডুমো করে কাটা ক্যাপসিকাম ,টম্যাটো ও কয়েকটি চেরা কাঁচালঙ্কা
দিয়ে নাড়াচাড়া করে লবণ দিতে হবে( লবন খুব সাবধানে দিতে হবে কারণ সয়াসস্ ও চিলি সস্ এ লবণ আছে)।একটা পাত্র তে ভিনিগার, টম্যাটো সস্,চিলিসস্,সয়াসস্ মিশিয়ে কড়াই তে দিয়ে পেঁয়াজ ক্যাপসিকামের সাথে ভালোকরে এবার সয়াবিনের বল গুলো দিয়ে দিতে হবে।
একটা বাটিতে কর্নফ্লাওয়ার, মরিচ গুঁড়ো ও অল্প জল মিশিয়ে সয়াবিনের মধ্যে দিয়ে ভালোকরে সব মিশিয়ে নামিয়ে উপর থেকে পেঁয়াজ পাতা ও সাদাতিল ছড়িয়ে দিতে হবে।
রেসিপি কেমন লাগলো জানাবেন please

Comments
Post a Comment