সব্জি স্যুপ রেসিপি
আসুন স্যুপ বানিয়ে খাই ঘরেই—
সব্জি স্যুপ রেসিপি——
উপকরণ:
পানি ৪ কাপ
চিনি ১ চা চামচ
কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ
লবণ পরিমাণমতো
গোলমরিচের গুড়া এক চিমটি
ডিম ২টি
কাঁচা মরিচ ৪টি
প্রণালি:
প্রথমে ভেজিটেবল, গাজর, পেঁপে, ফুলকপি, বরবটি কিউব করে কেটে নিন। এবার পাত্রে পানি দিন।
পানি ফুটে উঠলে সবজি দিন, সবজি সেদ্ধ হলে চিনি ও লবণ দিন।
কাঁচা মরিচ দিন। এবার কর্নফ্লাওয়ারগুলো দিন।
এরপর ডিম ফেটে দিন এবং নামিয়ে ধনে পাতা কুচি দিন।
গরম গরম পরিবেশন করুন মজাদার ভেজিটেবল স্যুপ।
Comments
Post a Comment