অনেকেই প্রশ্ন করে বাসায় করা রেগুলার রান্না আবার শেখার কি আছে!
অনেকেই প্রশ্ন করে বাসায় করা রেগুলার রান্না আবার শেখার কি আছে! যে মেয়ে এই সাধারণ রান্না করেই অপমানিত হয়ে চোখের পানি ফেলেছে, সেই ভালো জানে এই ক্লাসের গুরুত্ব কি!
রেগুলার রান্না ক্লাস পোস্ট দেয়ার পরে এতো বাজে কমেন্ট পেয়েছি বিভিন্ন ভদ্রমহিলার মাধ্যমে যা কল্পনার বাইরে!!
অথচ দিনের পর দিন রিকুয়েষ্ট পেয়েছি এই ক্লাসের জন্য৷ তাদের মধ্যে বাসার রান্না গুলো মজার করে শেখার জন্য কতো আকুতি! রান্না করে একটু প্রশংসা করার জন্য তাদের সে কি আকাঙ্ক্ষা!!
অথবা যারা ভাগ্যবতী, তাদের কেউ কেউ মা,খালা,বোন,শ্বাশুড়ি বা কোনো মুরুব্বির ছায়ায় শিখে নিতো৷
কিন্তু এখন আর সে দিন নেই৷ এখন বেশিরভাগ মেয়েই বিয়ের পরে নিজের আলাদা সংসারে চলে যায়৷ কেউ চাকুরির প্রয়োজনে দূরে অথবা কেউ দেশের বাইরে৷
তাই মুরুব্বীদের সংস্পর্শে রান্না শেখা এবং দোয়া নেয়ার সুযোগ এখন অনেকেই পায়না৷
আমার অসংখ্য স্টুডেন্টদের রিকুয়েষ্ট ছিলো রেগুলার রান্নার একটা কোর্স এরেঞ্জ করার৷ অনেকেই কিভাবে ভাত এবং রুটি সুন্দর করে বানাবে সেটাও শিখতে চায়৷ তাই সবার অনুরোধে নিয়ে এলাম প্রতিদিনের রান্না ক্লাস৷
আলহামদুলিল্লাহ এই ক্লাসের স্টুডেন্ট সংখ্যা ১০০ এর বেশি আলহামদুলিল্লাহ 
এইসব রান্না আপনি হয়তো ইউটিউবেও পাবেন৷ কিন্তু যারা ভাবছেন ইউটিউবে কেউ আপনাকে হাতে ধরে শেখাবেনা৷ ভুলগুলো কেউ শুধরে নিবে না৷ কারো গাইডলাইন নিয়ে শিখতে চান৷ যাদের রান্না মুরুব্বিদের গাইড লাইন নিয়ে শেখার সুযোগ হয়নি তাদের জন্য এই ক্লাস৷
যারা পাকা রাঁধুনি, সব রান্না পারেন৷ তারা দয়া করে অপ্রয়োজনীয় এবং নেগেটিভ মন্তব্য করে নিজের বংশ পরিচয় না দিতে অনুরোধ করছি৷
এর পর থেকে ক্লাস ফি ১৫৫০ টাকা।
------------------------------------
আমার স্পেশাল চেঁপা শুটকি ভর্তা।
চিংড়ি শুটকির ভর্তা।
স্পেশাল ঘি আলুর ভর্তা
ডিমের ভর্তা।
ডিম আলুর ভর্তা
আমার মায়ের স্পেশাল মিক্স সবজি ভর্তা।
ধনিয়া পাতার ভর্তা।
মজাদার বরবটি,মাছের ভর্তা
ঢেড়স ভর্তা
টক পাতার ভর্তা
মাছের হাতে মাখা ভর্তা
শুটকির হাতে মাখা ভর্তা
-------------------------------
আমার স্পেশাল সবুজ করল্লা ভাজি
সবুজ ভাব ঢেড়স ভাজি
পুই শাক সবুজ রেখে ভাজি
সবুজ মুলা শাক ভাজি
ডিম চিচিঙ্গার যুগলবন্দী
কাকরোল ভাজি
হোটেল স্টাইল বেগুন ভাজা
মিষ্টি কুমড়োর ফুলের বড়া
চিংড়ি মাছ দিয়ে করল্লা
লাউয়ের খোসা ভাজি
মাছের ভাজি
ফুলকপি ভাজি
-------------------------------
চেঁপা শুটকির বড়া (নরসিংদীর স্পেশাল)
লতি দিয়ে চিংড়ি শুটকি
লইট্টা শুটকি ভুনা
চেঁপা শুটকি ভুনা
শুটকির সিরা
শুটকি দিয়ে বেগুন
আমার স্পেশাল মিক্সড সব্জি দিয়ে শুটকি
-------------------------
আমার স্টাইলে বৌক্ষুদি
ডিম ভুনা
সয়াবিন ভুনা
ভাপা ডিমের ভুনা
ডিমের পোচ ভুনা
ব্রয়লার মুরগির ভুনা
ছোট মাছের ভুনা
চিংড়ি ভুনা দেশি স্টাইলে
নোয়াখালীর স্পেশাল মরিচখোলা
লতি দিয়ে চিংড়ি
মাছের কোপ্তা।
যেকোনো মাছের দোপেয়াজা
পশ্চিমবঙ্গের ডালের বড়ির তরকারি
চিচিঙ্গা মাছের ঝোল
চিংড়ি দিয়ে ধুন্দল তরকারি
সিম,আলু,টমেটো দিয়ে মাছের তরকারি
শাক দিয়ে মাছের তরকারি
ডালের বড়ির হাতে মাখা
চিংড়ি দিয়ে সবুজ লাউ রান্না
কক্সবাজার স্টাইলে লইট্টা মাছের ফ্রাই।
মাছ আলু দিয়ে করল্লার ঝোল
লাউ পাতার মাছের পাতুরী
গরুর মাংসের আলু রান্না।
দেশী মুরগির আলুর ঝোল
চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ো
বেগুন বাহার
কচু শাক দিয়ে মাছ
ঢেড়স দিয়ে মাছ
টমেটো আলু দিয়ে মাছের ঝোল
------------------------------------
রেগুলার পাতলা ডাল
ঘন টক ডাল
ডালের ভুনা
মাছ দিয়ে মাষকলাই ডাল
ডাল দিয়ে মিক্সড সব্জি
মাছ দিয়ে টমেটোর খাট্টা
ডিম দিয়ে ডাল
শুকনো শীমের বীচি দিয়ে মাছ
Comments
Post a Comment