মাছ ভাজার সময় কড়াইয়ে লেগে যাওয়া আটকানোর টিপসঃ

 

মাছ ভাজার সময় কড়াইয়ে লেগে যাওয়া আটকানোর টিপসঃ

  1. মাছ ভেজা যেন না থাকে
  2. লোহার কড়াই ব্যবহার করুন
  3. তেল ভালো করে গরম হতে দিন
  4. আঁচ সব সময় মিডিয়াম রাখুন
  5. মাছ বেশি তেলে ভাজুন
  6. ফ্রিজে রাখা মাছ আগে থেকে বের করুন

১. মাছ ভেজা যেন না থাকেঃ

মাছ ভাজার আগে তা থেকে ভালো করে জল ঝরিয়ে নিলে ভাজার সময় কড়াইয়ে লেগে ধরবে না। মাছ পরিষ্কার করে প্রথমে ঝাঁঝরিতে রাখুন। তারপর থালায় এক এক করে তুলে নিয়ে টিসু বা পরিষ্কার সুতির কাপড় দিয়ে চেপে চেপে মুছে নিন। এবার নুন হলুদ মাখিয়ে ভাজুন, তেল ছিটে গায়ে লাগবে না।

২. লোহার কড়াই ব্যবহার করুনঃ

নন-স্টিক কড়াই বা প্যানের বদলে মাছ ভাজার জন্য লোহার কড়াই ব্যবহার করুন। লোহার কড়াইয়ে মাছ ভাজার জন্য দিলে কখনই লেগে যায় না। বরং মুচমুচে করে মাছ ভাজার জন্য লোহার কড়াই সেরা। তবে এতে মাছ ভাজার আগে ভালো করে কড়াই গরম করে নিতে হবে। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করলে তবেই মাছ ছাড়বেন।

৩. তেল ভালো করে গরম হতে দিনঃ

তেল মাছ ভাজার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ। মাছ ভাজার তেল গরম ভালো ভাবে না করলে তা লেগে ধরবে কড়াইয়ে। তাই কড়াইয়ে তেল দিয়ে আঁচ বাড়িয়ে তেল গরম করে নিতে হবে। যাতে মাছ ভাজতে গেলে কড়াইয়ে লেগে না যায়। আর ভাজার জন্য মাছ তেলে দেওয়ার পর ৩ থেকে ৪ মিনিট ওই ভাবেই রাখবেন উল্টাবেন না।

৪. আঁচ সব সময় মিডিয়াম রাখুনঃ

আঁচ হাই ও মিডিয়াম এই দুটোর ব্যালেন্স মাছ ভাজার জন্য করা খুবই জরুরি। তেল গরম করবেন হাই করে গ্যাস। আর মাছ ভাজবেন মিডিয়াম আঁচে। এতে করে কখনই মাছ কড়াইয়ের গায়ে লেগে যাবে না।

৫. মাছ বেশি তেলে ভাজুনঃ

মাছ ভাজার জন্য সবসময় তেল একটু বেশি ব্যবহার করলে কড়াইয়ে লেগে জাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন। তেল একটু বেশি নিলে তাতে মাছ ভালো করে ভাজা যায়। কড়াইয়ে লেগেও যায় না। মাছ ভাজার এই অতিরিক্ত তেল ফিল্টার করে পরে ব্যবহার করতে পারেন।

৬. ফ্রিজে রাখা মাছ আগে থেকে বের করুনঃ

টাটকা মাছ না হয়ে যদি ফ্রিজে রাখা মাছ ভাজতে যান। তাহলে তা ভাজার ৩০ মিনিট আগে বের করে রাখবেন। এতে করে মাছের আদ্রতা বেরিয়ে যায়। তারপর মাছের জল ঝরিয়ে একদম শুষ্ক করে নিতে সুবিধা হয়। ফলে মাছ ভাজার সময় কড়াইয়ে লেগে যায় না।

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম