গাজরের জর্দা

 

গাজরের জর্দা

  •  ওমেন্স কর্নার ডেস্ক
  •  
  • নভেম্বর ১, ২০২০

উপকরণঃ

- গাজর কুচানো ২ কাপ,

- ঘি আধা কাপ,

- চিনি ১ কাপ,

- গুঁড়া দুধ ৪ টেবিল চামচ,

- লিকুইড দুধ হাফ কাপ,

- জাফরান ৩ চা চামচ,

- গোলাপ জল ১ চা চামচ,

- কিসমিস ৩ টেবিল চামচ,

- মোরব্বা ৪ টেবিল চামচ,

- এলাচ ও দারুচিনি ৪টি,

- পেস্তা বাদাম কুচি ১ টেবিল চামচ।

প্রণালীঃ প্রথমে গাজর লিকুইড দুধ দিয়ে সেদ্ধ করে নিন। প্যানে ঘি দিয়ে কিসমিস, এলাচ এবং দারুচিনি দিন। এবার গাজর দিয়ে হালকা ভেজে নিন। তারপর চিনি, গুঁড়া দুধ, মোরব্বা দিয়ে দিন। চিনির সিরা করে তা ভালোভাবে শুকিয়ে নিন। নামানোর পূর্বে জাফরান এবং গোলাপজল দিয়ে নামিয়ে পেস্তাকুচি উপরে ছিটিয়ে পরিবেশন করুন। 

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম