"গাজরের হালুয়া"
রেসিপি নাম্বার - ৯৩
"গাজরের হালুয়া"
প্রয়োজনীয় উপকরণঃ
গাজর – ১ কেজি
গুড়ো দুধ -১ কাপ
ঘি – ৫/৬ চা চামচ
এলাচ- ৫/৬টি
কিসমিস – ১ টেবিল চামচ
চিনি – ৬ চা চামচ
বাদাম কুঁচি (পেস্তা,কাজুবাদাম ) – ৩ টেবিল চামচ
দারচিনি – ২/৩ টা
খেজুর কুঁচি – ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালিঃ
★ প্রথমে গাজরগুলো গ্রেট করে নিতে হবে।
★ তারপর দুধের মধ্যে এলাচ এবং দারচিনি দিয়ে ঘন করে জাল দিতে হবে।
★ তারপর একটি প্যানে ঘি গরম করে তাতে গ্রেট করা গাজর দিয়ে হালকা আঁচে ১০-১৫ মিনিট ভেঁজে নিতে হবে।
★ ভাঁজা হয়ে গেলে তাতে চিনি এবং ঘন দুধ মিশিয়ে নাড়তে থাকুন।
★ দুধ একটু শুকিয়ে গেলে তাতে বাদাম কুঁচি,খেজুর কুঁচি ও গুড়ো দুধ দিয়ে ভালো করে ১ মিনিট নেড়ে নামিয়ে নিন।
সবাই আমাকে ভালোবাসবেন, সাথে থাকবেন।
ভুল গুলো ধরিয়ে দিবেন।
Comments
Post a Comment