মিক্স সবজি রান্না।
মিক্স সবজি রান্না।
শীতকালীন সবজি দেখলেই আনন্দ লাগে আমার। যাই দেখি শুধু কিনতে ইচ্ছে করে। যদিও আমি রন্ধনপটিয়সী নই তেমন একটা। তবে নিজের মতো রান্না করতে পছন্দ করি সবসময়ই।
যেমন আজ করলাম এই মিক্স সবজিটা।
কিভাবে তা জানাচ্ছি....
প্রথমেই নির্দিষ্ট কোনো কাট না যেমন খুশি সাইজে কিছু সবজি কেটে নিয়েছি।
চুলার উপর বসানো ফুটানো পানিতে একে একে দিলাম সীমের বিচি, বিট রুট,গাজর,বরবটি, সীম। এগুলো তিন/ চার মিনিট সিদ্ধ হওয়ার পর দিলাম ব্রকলি আর চাইনিজ ক্যাবেজের নিচের শক্ত ডাটাটা। পানি এমনভাবে দিতে হবে যাতে সবজি সিদ্ধ হওয়ার পর অল্প থাকে।
দুই মিনিট পর সবজি গুলো তুলে নিতে হবে পানি থেকে ।
২ য় ধাপ-
একটি কড়াইয়ে পরিমান মতো সরিষার তেল গরম করে তাতে দিলাম রসুন কুচি। একটু লালচে হওয়ার পর দিলাম অল্প আদা আর পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ ফালি কয়েকটা, আমি ঝাল খাই তাই বেশিই দেই।
এগুলো নরম হয়ে এলে একে একে দিলাম সবজি মসলা, লবন,টমেটো। সব ভালো করে কষিয়ে তুলে রাখা সবজি গুলো দিয়ে ভালো করে ওলট পালট করতে থাকি যাতে মসলা গুলো ভালো ভাবে মিক্স হয়ে যায়।
তিন মিনিট পর চাইনিজ ক্যাবেজ,পেয়াজ পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এক মিনিট। ঢাকনা তুলে সব্জি সিদ্ধ পানিতে তৈরি করে রাখা মিশ্রণটি (আধ কাপ পানিতে হাফ চামচ কর্ণফ্লাওয়ার আর সয়া সস) ঢেলে দিয়ে নেড়েচেড়ে এক মিনিট পর নামিয়ে ফেললাম ধনিয়াপাতা দিয়ে।
পুরো রান্নাটা করেছি মাঝারি হিটে।
শীতের সবজি থাকতে থাকতে বানিয়ে খেয়ে দেখুন, সেই রকম স্বাদের। আহা!
নিজের রান্নায় নিজেই মুগ্ধ 
© নাসরিন এ্যাভি
চট্টগ্রাম
Comments
Post a Comment