মসুর ডাল ভর্তা অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর।
মসুর ডাল ভর্তা অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর। ' মসুর ডাল ভর্তা' তৈরির জন্য বিভিন্ন শেফের আলাদা আলাদা উপায় রয়েছে তবে প্রতিটি স্টাইল সঠিক। এখানে মসুর ডাল ভর্তায় রসুন ব্যাবহার করা হয়েছে শুধু ভাজা রসুনের ফ্লেভার ভালো লাগে তাই। আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা আমার মত করে রসুন ব্যাবহার করতে পারেন।
উপাদান
100 গ্রাম- মসুর ডাল
50 গ্রাম- কাটা পেঁয়াজ
03-04 পিস- শুকনো লাল মরিচ
01 টেবিল চামচ- সরিষার তেল
01 চা চামচ- লবণ
01 টেবিল চামচ- কাটা ধনে পাতা (ঐচ্ছিক)
মসুর ডাল ফুটানোর জন্য পানি
পদ্ধতি
# মসুর ডাল ধুয়ে পরিষ্কার করুন তারপর একটি গভীর প্যানে রাখুন। প্যানে পানি 200মিলি, লবণ, হলুদের গুঁড়া যোগ করুন, তারপর ঢাকনা দিয়ে ঢেকে বার্নারের উপরে রাখুন।
# মসুর ডাল নরম না হওয়া পর্যন্ত মাঝারি আঁচে রান্না করুন। মসুর ডাল থেকে ফেনা উঠে এলে ছাড়িয়ে নিন।
দ্রষ্টব্য: মসুর ডাল সেদ্ধ করার সময় "আধা শুকনো' করতে হবে।
# প্যানটি মাঝারি আঁচে করুন তারপর শুকনো লাল মরিচ এবং কিছু তেল দিন। তেল গরম হওয়ার পর কাটা পেঁয়াজ এবং কাটা রসুন দিন প্রায়ই নাড়ুন। কয়েক মিনিটের মধ্যে পেঁয়াজ এবং রসুন বাদামী রঙের হয়ে যাবে তারপর প্যান থেকে নামিয়ে মিশ্রণের পাত্রে রাখুন
# মিক্সিং বাটিতে বাকি সব উপকরণ যোগ করুন এবং একসাথে ভর্তা করুন। গরম ভাতের সাথে মসুর ডাল ভর্তা খেতে ভালো লাগে।
Comments
Post a Comment