বেকিং টিপস

 বেকিং টিপস

📌📌সব উপাদান থাকবে স্বাভাবিক তাপমাত্রায়
বেকিং এর আগে সব উপাদান স্বাভাবিক তাপমাত্রায় রাখবেন। কোনো উপাদান গরম বা বেশি ঠান্ডা থাকলে মিশ্রণ ভালোভাবে হবে না। তখন বেক করার পর কোনো অংশ পুড়ে যেতে পারে বা আধসেদ্ধ হয়ে থাকতে পারে। কেকের ক্ষেত্রে এমনটি বেশি হয়।
📌📌 পরিমাপ বুঝে বেক করুন
বেকিং করার ক্ষেত্রে পরিমাপ বুঝে নিন। যতটুকু প্রয়োজন তার সঠিক মাপই দেবেন৷ কমবেশি দেবেন না। বেকিং এর ক্ষেত্রে পরিমাপে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।
📌📌 মাখনের রকমভেদ
প্রথমেই বুঝতে হবে গলানো মাখন আর নরম মাখন এক জিনিস নয়। ফ্রিজ থেকে মাখন বের করে গলাবেন না। স্বাভাবিক তাপমাত্রায় আস্তে আস্তে নরম করে নিতে হবে।
📌📌 ময়দা
বেকিং-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণগুলোর একটি হলো ময়দা। কেক হোক বা কুকিজ মোটামুটি সব বেকিং আইটেমের জন্যই ময়দা অপরিহার্য। বিদেশে আইটেম ভিত্তিক ময়দা যেমন কেক ফ্লাওয়ার, অল পারপাস ফ্লাওয়ার, গ্লুটেন ফ্রি ফ্লাওয়ার, স্ট্রং, উইক ফ্লাওয়ার পাওয়া যায়।
তবে আমাদের দেশে সাধারণত যে ময়দাটা পাওয়া যায় সেটা স্ট্রং ময়দা। রেসিপিতে ১ কাপ ময়দা লেখা থাকলে ১ কাপ ময়দা থেকে ২ টেবিল চামচ ময়দা সরিয়ে তার বদলে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলেই কেক ফ্লাওয়ার বা উইক ফ্লাওয়ার হয়ে যায়।
📌📌ডিম
সাধারণত ফার্মের মুরগির ডিম বড় হওয়ায় বেকিং এ এই ডিমটাই ব্যবহৃত হয়। একটা প্রমাণ সাইজের মুরগির ডিম ৫০ গ্রাম থেকে ৬০ গ্রামের হয়ে থাকে। তাই রেসিপিতে ৭৫ গ্রাম ডিম বলতে ২টা ৫০ গ্রামের ডিম ফেটিয়ে ওয়েট স্কেলে মেপে ৭৫ গ্রাম নিতে হবে।
📌📌 বেকিং পাউডার ও বেকিং সোডা
এই দুটি উপকরণই লিভেনিং এজেন্ট বা কেক, পাউরুটি ফোলানোর কাজে ব্যবহার হয়ে থাকে। কিন্তু রেসিপির মাপের চেয়ে কম বেশি হয়ে গেলে ফলাফল উল্টোপাল্টা হতে পারে।
📌📌চিনি
কেক বা কুকিজ বা যে কোনো মিষ্টি ডেজার্ট আইটেমে চিনি অপরিহার্য। দেশীয় বাজারে বিভিন্ন রকম চিনি পাওয়া যায়। হোয়াইট সুগার, ব্রাউন সুগার, টেবিল সুগার ইত্যাদি ছাড়াও অনেক প্রকার চিনি এভেইলেবল।
📌📌কোকো পাউডার
কোকো পাউডার ছাড়া চকলেট কেক বা চকলেট কুকিজ কখনো ভাবা যায়? আলবাৎ না! কিন্তু এই অপরিহার্য উপকরনটি যদি মান সম্পন্ন না হয় তাহলে কেক বা কুকিজ কোনোটাই খেতে ভাল হবে না। বাজারে বিভিন্ন রকমের কোকো পাউডার পাওয়া যায়। তবে বেকিং এর জন্য প্রিমিয়াম ডার্ক কোকো পাউডারটাই ভাল।
📌📌বাটার
বাজারে সল্টেড, আনসল্টেট দু রকম বাটারই পাওয়া যায়। বেকিং এর জন্য আনসল্টেড বাটারটাই ব্যবহার করা হয়। বাজারে এখন বাটারের নামে অনেক রকমের মানহীন মার্জারিন বাটারের নামে বিক্রিহয় যেগুলো দামে অনেকটাই কম কিন্তু স্বাস্হ্যের জন্যও খুবই ক্ষতিকর। এইসব মানহীন পন্য ব্যবহার না করাই ভাল।
📌📌 চকলেট
বাজারে বেকিং এর জন্য আলাদা যে চকলেট পাওয়া যায় তার মধ্যে ডার্ক চকলেটটা ব্যবহার করলে সবচেয়ে ভাল ফল পাওয়া যাবে।
📌📌ইস্ট
বিভিন্ন রকম পাউরুটি, ডেনিস ডো ইত্যাদি বানাতে ইষ্ট অবশ্যই প্রয়োজনীয়। তাই ভাল মানের ইষ্ট ব্যবহার করতে হবে।

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম