চিকেন ফ্রাই যদি গোল্ডেন ব্রাউন রাখতে চান,

 

Shaheen's kitchen 
Follow

 
চিকেন ফ্রাই যদি গোল্ডেন ব্রাউন রাখতে চান,
তাহলে চিকেন মেরিনেট করার সময় টমেটো সস দিবেন না আর মচমচে মজাদার চিকেন ফ্রাই চাইলে Bestari Multipurpose crispy frying flour mix পাউডার দিয়ে কোটিং করে ভাজবেন।
টমেটো সস দিলে চিকেনটা ভাজার সময় চিকেন কালচে রং হয়ে যায়।
রেসিপি: চিকেন পিসগুলো পরিষ্কার করে ছু রি দিয়ে চিকেনে দুটো করে আঁচড় দিয়ে নিবেন৷ এবার অল্প লবণ, ডিম, সয়াসস, দুধ/বাটার মিল্ক এবং পরিমাণ মত Bestari Multipurpose crispy frying flour mix পাউডার দিয়ে মেরিনেট করে রাখবেন ২০-৩০ মিনিট৷ যেহেতু এই পাউডারে লবণ এবং সবরকম স্পাইস মিশানো আছে তাই চিকেন মেরিনেট করার সময় লবণ খুবই কম দিবেন এবং আদা রসুন বাটা না দিলেও চলবে। কারণ পাউডারে সবই দেয়া আছে।
এবার Bestari পাউডারটা একটা প্লেটে নিয়ে তাতে চিকেন একটা একটা করে গড়িয়ে কোটিং করে নিবেন৷ চেপে চেপে খুব ভালো করে কোটিং করে নিবেন৷ তাহলে চিকেনটা অনেক ক্রিসপি হবে৷ এবার ডুবো তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলবেন৷
* দুধ/বাটার মিল্ক দেয়ার কারণে চিকেনটা ফ্রাই করার পরও ভিতরের মাংসটা জুসি থাকে।
* একটা কাপে ১/২ চা চামচ ভিনেগার নিয়ে তাতে ১/৪ কাপ নরমাল তরল দুধ ঢেলে ৫ মিনিট ঢাকনা দিয়ে রাখলেই বাটার মিল্ক তৈরি হয়ে যাবে।(C)

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম