"তেঁতুলের শরবত"
"তেঁতুলের শরবত"
রেসিপিঃ আশরাফুননেছা মেবিনতেঁতুলের নাম শুনলেই জিভে জল চলে আসে। এর উপকারিতাও অনেক। তেঁতুলে আছে টারটারিক অ্যাসিড যা খাবার হজমে সহায়তা করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
উপকরণঃ
পাকা তেঁতুল ১/৪ কাপ
গুড় ১/২ কাপ বা স্বাদ মতো
ঠাণ্ডা পানি ৪ কাপ
লেবুর রস ১ টেবিল-চামচ
ভাজা জিরার গুঁড়া ১ চা-চামচ
লবণ স্বাদমতো
বরফ কুচি
পদ্ধতিঃ
তেঁতুলের খোসা ও বীজ ছাড়িয়ে ক্বাথ বের করে রাখুন।
এবার ব্লেন্ডারে একসঙ্গে তেঁতুলের ক্বাথ, গুড়, লেবুর রস, বরফের কুচি, লবণ ও ভাজা জিলা গুঁড়া নিয়ে ব্লেন্ড করে নিন।
ইচ্ছে করলে শরবতটা ছেঁকে নিতে পারেন।
পরিবেশন করার পাত্রে তেঁতুলের শরবত ঢেলে উপর থেকে বরফ কুচি, লেমন জেস্ট ও সামান্য ভাজা জিরা গুড়া ছড়িয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন
Comments
Post a Comment