দহি মুরগী ( দই?
আবহাওয়া খুব উত্তপ্ত, কিন্তু গরমকাল মানে এই নয় যে বাড়িতে চিকেন রান্না হবে না,আবার বাচ্চাদের ফেভারিট হলো চিকেন, তাই আজ একটা চিকেন যেটা সুস্বাদু কিন্তু মশলা কম,সহজপাচ্য তার রেসিপি বলি,রবিবারে বানাবেন আপনারা।
দহি মুরগী ( দই?
)
একটা মশলা রোস্ট করে মিক্সারে গুড়ো করে রাখতে হবে। ২ চামচ কসুরি মেথি, একটা বড় এলাচ,গোল মরিচ ১/২ চামচ, লবঙ্গ কয়েকটি, সব খালি খোলায় ভেজে গুড়ো।
চিকেনে ( ৭৫০ গ্রাম) নুন, ১চামচ আদা, ১ চামচ রসুন বাটা, গোল মরিচ গুড়ো, ধনেপাতার ডাঁটা অল্প, ধনেপাতা কুচি ১ চামচ, ২ টো কাঁচা লংকা আর ১ চামচ তেল মেখে ম্যারিনেট করে রাখতে হবে ১ ঘন্টা ( এখন ফ্রিজে রাখতে হবে)।
কড়াই তে তেল গরম করে তাতে তেজপাতা, জিরা, এলাচ, লবঙ্গ দিয়ে ১-২ টো পেঁয়াজ ঝিরিঝিরি কেটে হালকা ভেজে নিতে হবে, পেঁয়াজে লাল কালার যেনো না আসে,এইবার চিকেন দিয়ে মিনিট ১৫ কষে নিয়ে ১ কাপ দই ফেটিয়ে নিয়ে এতে ঢেলে ক্রমাগত নাড়তে হবে আঁচ কম করে, মিনিট কয়েক বাদে চিকেন একটু ঢেকে সেদ্ধ করে নিতে হবে, ৩০-৩৫ মিনিটে রান্না হয়ে যায়, শেষ এ সেই রোস্টেড মশলা থেকে ১/২ চামচ মিশিয়ে পরিবেশন, আর পরিবেশন এর বাটিতে ওপর থেকে একটু মশলা ছড়িয়ে দিতে হবে।
আপনারা বানালে বলবেন,অপেক্ষায় রইলাম।
Comments
Post a Comment