সেদ্ধ বেকড আলু (Boiled Baked Potatoes or Jacket Potatoes)

 সেদ্ধ বেকড আলু (Boiled Baked Potatoes or Jacket Potatoes)

আলু বঙ্গে আমাদের নিত্য পদে থাকে। আমরা আলুকে নানারকম ভাবে খেতে ভালোবাসি, আজ তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।এই ভাবে আলু পরিবেশন সাধারণত আমেরিকা এবং ইউরোপে জনপ্রিয়। স্কটল্যান্ডের লোকেরা একে Jacket Potatoes বলে। দক্ষিণ আমেরিকা, বিশেষ করে পেরুতে এটি ফিলিং, টপিং বা নানা মশলা যেমন মাখন, পনির (Cheese), টক ক্রিম, গ্রেভি, বেকড বিনস এবং টুনা ইত্যাদির সাথে পরিবেশন করা হয়ে থাকে।
এই খাবারটি আপনি নানা রকম টপিং এবং আপনার পছন্দের বাঙালিয়ানা মতে যেমন খুশি টপিং ব্যবহার করতে পারেন।
উপাদান:
আলুতে উপর থেকে প্রলেপ করার জন্য:-
২ টি বড় সেদ্ধ আলু
১ চা চামচ জলপাই তেল,
১/২ চা চামচ নুন,
১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ওরিগানো,থাইম এবং চিলি ফ্লাক্স, অথবা আপনার পছন্দ স্থানীয় মশলা,
টপিং:-
নিজের পরিমাণ মতো চিজ, বেকন, (চিংড়ি অথবা চিকেন), মাখন, লবণ এবং গোলমরিচ।
দিকনির্দেশ:
- একটি বড় পাত্রে, উনুনে জল ভালো করে ফুটতে দিন। ১৫ মিনিটের জন্য আলু সেদ্ধ করুন। আপনি একটি কাঁটা-চামচ অথবা টুট-পিক দিয়ে আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নিন।
- ওভেন ৩০০°C এ প্রিহিট করুন।
- সেদ্ধ আলুর উপর আপনার পছন্দের মশলা দিন, আমি এখানে কালো গোল মরিচের গুঁড়ো, জলপাই তেল, ওরিগানো, লংকা পাপরিকা এবং থাইম মশলা আলুর চারপাশে ভালো করে মেখে দিয়েছি। এবার পর অ্যালুমিনিয়াম ফয়েল শিটে মসলা মাখা সেদ্ধ আলু গুলি মুড়ে নিন, এবার আলুগুলিকে ১০-২০ মিনিটের জন্য ওভেনে রাখুন।
- ওভেনে থেকে আলু মোড়ানো সরান, এবার আপনার পছন্দের মশলার সাথে মাঝখান থেকে উপরে আলুটি চেরা কাটুন।
- চেরা ক্রীত অংশে চিজ, বেকন, (মাছ, চিংড়ি অথবা চিকেন), মাখন, লবণ এবং গোল মরিচ নতুবা আপনার পছন্দের মশলা ব্যবহার করে পরিবেশন করার আগে আলুকে আবার ২-৩ মিনিট বেক করুন।
- এবার খাবার সময় টপিংকৃত সমস্ত কিছু কাটা চামচ দিয়ে আলুর ভেতরের নরম অংশের সাথে মিক্স করে খান অসাধারণ লাগে। আপনি চাইলে এর সঙ্গে টোস্ট ব্রেড অথবা গরম ভাতের সাথে খেতে পারেন। সেদ্ধ বেকড আলু সাধারণতো সরাসরি থেকেই ভালো লাগে অন্য কিছুর সাথে অতটা ভালোলাগে না। 

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম