মিষ্টি দই
মিষ্টি দই
দুধ - ১ লিটার
চিনি - ১/২ কাপ (মেজারমেন্ট কাপ)
গুড়া দুধ - ১/২ (কাপ মেজারমেন্ট কাপ)
জর্দার রং - সামান্য পরিমাণ (অপশনাল)
টক দই - ১/৪ কাপ (মেজারমেন্ট কাপ)
প্রস্তুত প্রনালীঃ- প্রথমে চুলায় একটি পাত্রে দুধ জ্বাল দিবেন, দুধ কুসুম গরম হয়ে এলে গুড়ো দুধ মিক্স করবেন। তারপর নাড়তে থাকবেন যেন পাতিলের তলায় লেগে না যায়। দেন চিনি মিক্স করবেন। চুলা মাঝারি আঁচে রেখে দুধ চার ভাগের এক ভাগ কমিয়ে নিবেন মানে ১০০০ গ্রাম থেকে ৭৫০ গ্রাম এই অনুমান করে কমাবেন।দেন সামান্য পরিমাণে জর্দার রং মিক্স করে নিবেন। যারা কালার পছন্দ করেন, আর যারা পছন্দ করেন না তারা দিবেন না এটা অপশনাল।
দেন চুলা বন্ধ করে দুধ নামিয়ে নাড়তে হবে যেন সর না বসে। কুসুম গরম হয়ে এলে টক দই মিক্স করতে হবে। (টক দই আগে থেকে পানি ছেঁকে রাখতে হবে এবং বিটার দিয়ে বিট করে নিতে হবে, গরম দুধে মিক্স করা যাবে না তাহলে দই জমবে না দুধ ফেটে যাবে ঠান্ডা কুসুম গরম হলে মিক্স করতে হবে। এটাকে মূলত দই বিজ বলা হয়) দেন যে পাত্রে দই বসাবেন সেখানে দুধের মিশ্রণ টা ছেঁকে ঢেলে নিবেন। টাকনা টা লাগিয়ে একটা মোটা কাঁথা বা কম্বল অথবা টাওয়াল উপরে রেখে চাপ দিয়ে ঢেকে রাখবেন। ৭,৮ ঘন্টা পর ইনশাআল্লাহ দই জমে যাবে। আমি রেসিপি লিখতে এতো স্মার্ট নই তাই ভুল ক্রুটি মার্জিত করবেন আর এভাবে ট্রাই করলে নো ফেল চিন্তার কারণ নেই। শুধু রেসিপির পরিমাণ গুলো ঠিকঠাক মিক্স করেছেন কি না,সেদিকে লক্ষ রাখবেন ।ধন্যবাদ সবাইকে।
Comments
Post a Comment