আপাতত যা খাওয়া যাবে না,

 আপাতত যা খাওয়া যাবে না,

সকল প্রকার আটা, ময়দা দিয়ে বানানো খাবার, রুটি, ভাত, পোলাও,খই, মুড়ি, চিড়া,ওটস,সকল প্রকার ডাল, বুট, ভুট্টা,ইত্যাদি।
সকল প্রকার মিষ্টি জাতীয় খাবার, দুধ, দই, সানা, বিস্কুট, সেমাই, কেক সহ এই জাতীয় সবকিছুই।
সকল প্রকার ফল, শুধুমাত্র আমলকি ছাড়া।
সকল প্রকার জুস, শুটকি ইত্যাদি।
সবজির ভিতর যা খাবেন না, আলু, কচু, কচুর লতি, মিষ্টি কুমড়া, পেপে, কাচা কলা, কলার মোচা, কাঠেলের বিচী, আলু, ডাবের শাস, সয়াবিন ইত্যাদি।
*-------***------
এবারে জানুন কি কি খেতে পারবেন।
সবুজ শাক, লালশাক, উপরে উল্লেখিত সবজি বাদে সকল প্রকার সবজি, সবুজ মিষ্টি কুমড়া খেতে পারেন, পেপে সালাদ হিসেবে, গাজর খাবেন অল্প করে।
সকল প্রকার মাছ, বড় ছোট সব। তবে সামুদ্রিক তেলওয়ালা মাছ হলে ভাল হয়, ইলিশ, পাংগাস, বেশি ভাল।
মাংস, এর মধ্যে গরু, খাশি, চিকেন অন্যতম। মাছ প্রতিবার দুই পিস করে, মাংস দুই থেকে তিন টুকরো করে খাবেন।
ডিম খেতে পারেন ৪-৬ পর্যন্ত সারাদিনে। ঘি ও মাখন দিয়ে ভেজে খাবেন না পারলে সরিষার তেল দিয়ে ভেজে খাবেন।
শাক ও সবজি রান্নার জন্যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, মাছ, মাংস রান্নার জন্যে সরিষার তেল, চা, কফি বুলেট কফি তে, গ্রীন টি তে, সালাদে ব্যবহার করবেন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল দিয়ে চাইলে রান্না ও করতে পারেন।
জেকে পানীয় চিয়া সিড, ইসাবগুলের ভুষি, তোকমা দানা, ভিনেগার, লেবুর রস মিশিয়ে খেতে পারেন বিনা সংকোচে। লাল চা, ব্লাক কফি, বুলেট কফি, গ্রীন টি, হলুদ চা / টারমারিক বুষ্টার তো আছেই। হয়তো কিছু বাদ থাকতে পারে, জিজ্ঞেস করবেন প্রয়োজন হলে। সবাইকে শুভকামনা 🙏
((Rafa zabir)

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম