ক্রীম অফ মাশরুম স্যুপ রেসিপি -

 ক্রীম অফ মাশরুম স্যুপ রেসিপি -

উপকরণ:
পিয়াজ কুচি - ২ টেবিল চামচ
রসুন কুচি - ২ টেবিল চামচ
মাংস কুচি - ২ টেবিল চামচ (মুরগি)
মাশরুম কুচি - ১/৩ কাপ
বাটার - ১/৪ কাপ
চিনি - ১ চা চামচ
অরিগানো - ১/২ চা চামচ
গোলমরিচ গুঁড়া - ১ চা চামচ (কালো)
ময়দা - ১ টেবিল চামচ
ক্রীম - ২ টেবিল চামচ (ডানো)
দুধ - ২ কাপ (লিকুইড)
লবন স্বাদমতো
প্রস্তুত প্রনালী:
মাশরুম ভালো করে ধুয়ে পানি ঝড়িয়ে কুচি করে রাখতে হবে।
এরপর একটা প্যানে বাটার গরম করে পিয়াজ কুচি দিতে হবে, পিয়াজ একটু সিদ্ধ হয়ে আসলে রসুন কুচি দিতে হবে, রসুন সিদ্ধ হয়ে গেলে, মুরগির মাংস কুচি, লবন আর মাশরুম কুচি দিয়ে ১ মিনিট ভাজতে হবে, ভাজা হয়ে গেলে ময়দা দিয়ে ১ মিনিট ভেজে দুধ দিয়ে দিতে হবে।
তারপর দুধ বলক আসলে চিনি, গোলমরিচের গুঁড়া আর অরিগানো দিতে হবে, কিছুটা ঘন হয়ে আসলে ক্রিম দিয়ে ১ মিনিট রান্না করে নামিয়ে ফেলতে হবে, তাহলেই তৈরি দারুণ মজাদার ক্রীম অফ মাশরুম স্যুপ
নোট -
- মুরগির মাংস না দিলেও হবে।
- মাশরুম ছোট বা বড় নিজের পছন্দ মতো টুকরা করতে পারবেন।
- ঝাল নিজের স্বাদমতো কম বা বেশি দিতে পারেন।
- স্যুপ ঘন বা পাতলা আপনার পছন্দ অনুযায়ী করতে পারেন।
- স্যুপে দুধ দেয়ার পর আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, আমি ব্লেন্ড করি নি কারন স্যুপ খাওয়ার সময় মুখে মাশরুমের টুকরো গুলো পরলে খেতে বেশি ভালো লাগে

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম