পাউন্ড কেক রেসিপি

 পাউন্ড কেক রেসিপি

❤️
এটা মূলত টি টাইম কেক বা ট্রাভেল কেক। বিকেলে চায়ের সাথে এই কেকটা আমরা খাই। কেকটাতে অবশ্যই কেক ফ্লাওয়ার ব্যবহার করতে হবে(ঘরে বানাতে ১কাপ ময়দা থেকে ২টে.চা ময়দা সরিয়ে, ২টে.চা কর্নফ্লাওয়ার মিশিয়ে চেলে নিতে হবে)।
এই কেকে বাটার,ডিম,কেক ফ্লাওয়ার,চিনি এ চারটি উপকরণ প্রায় সমপরিমাণ থাকে। অল্প কমবেশি হলে সমস্যা নেই।
বাটারের পরিবর্তে তেল দিয়েও করা যাবে, সেক্ষেত্রে স্বাদ একটু কম হবে।
এই কেকের ব্যাটার তুলনামূলক অনেক ভারী হয়। মোল্ডের দেওয়ার পর কাঠি দিয়ে সমান করে নিতে হবে।
ক্রীম দিয়ে ডেকোরেশন করার দরকার হয়না। এটা এমনিতেই অনেক মজা।
কমপক্ষে ২টা ডিম ছাড়া পাউন্ড কেক সম্ভব না।
★কেক তৈরির সবকিছু রুম টেম্পারেচার এর হতে হবে।
২ ডিমের পাউন্ড কেকঃ
ডিম ২ টি
চিনি ১/২ কাপ
বাটার ১০০গ্রাম বা ১/২ কাপ (বাটার না থাকলে ১/২ কাপ তেল)
ময়দা ২/৩ কাপ
কর্নফ্লাওয়ার ১চা.চা
গুড়া দুধ ১টে.চা(অপশনাল)
বেকিং পাউডার ১/২চা চামচ
লবণ ১/৪ চা.চা
এসেন্স ১/২চা.চা বা ভ্যানিলা পাউডার ১/২চা.চামচ
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে বাটার এবং চিনি একসাথে বিট করে নিতে হবে, বাটার সাদা হয়ে আসলে এক এক করে ডিম দিয়ে চিনি গলে না যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে।
চিনি গলে এর মধ্যে ছানা ছানা ভাব চলে আসতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই। হাফসা।
এসেন্স দিয়ে কয়েক সেকেন্ড বিট করতে হবে।
হাফসা। এরপর একটা চালনির সাহায্যে চেলে সবগুলো শুকনো উপকরণ এর মিশ্রণ এর মধ্যে দিয়ে দিবো।
স্পেচুলা দিয়ে মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, বিটার দিয়ে বিট করে মিশিয়ে নিলেই হবে। এই কেকে ডিমের ফোম বসে যাওয়ার কোনো টেনশন নেই।
৬"/৭" সাইজের পাউন্ড মোল্ড এ ঢেলে ওভেন বা চুলাতে বেক করতে হবে।
১৮০°তে ১০ মিনিট প্রি-হিট করে এরপর ৪০ মিনিট কেকটা বেক করতে হবে🥰
৪০ মিনিট পর ওভেন থেকে বের করে গরম কেকের উপর সুগার সিরাপ ব্রাশ করুন।
ঠান্ডা হওয়ার পর দারুণ সুস্বাদু পাউন্ড কেক একদম রেডি❤️❤️❤️
★স্পঞ্জ কেক চুলায় ভালো হয়, বাকিসব কেক ওভেনে ভালো হয়।
★ব্লেন্ডারে ডিমের ফোম হয় না। হাফসা। ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন।
★আটা দিয়ে কেক ভালো হবেনা,কেক তৈরিতে ময়দা ই নিতে হবে।
★বিট করে যারা চিনি গলাতে না পারেন তারা চাইলে চিনি গুড়া করে নিতে পারেন, কারণ চিনি না মিশলে কেক হবে না। তাপে চিনি গলে যাবে কেকের ক্ষেত্রে এটা আশা করা যায় না।
শেষ টিপসঃ ময়দার প্যাকেট কিনে এনে প্যাকেট টা খোলার পর কেক খুব সুন্দর হবে।
ময়দা পুরনো হয়ে গেলে পাউরুটি/ব্রেড টাইপ খাবার সুন্দর হবে🥰
বেকিং এর সবকিছু পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট এ ভিজিট করুন: bakingtoolbox.com
পেজে ম্যাসেজ দিয়েও অর্ডার করতে পারেন ❤️

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম